শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ‘আমি সরকারি দলের লোক, আমার সরকারি লাইসেন্সধারী গুন্ডা আছে!’

  |   বুধবার, ০১ জুন ২০২২ | প্রিন্ট

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ‘আমি সরকারি দলের লোক, আমার সরকারি লাইসেন্সধারী গুন্ডা আছে!’

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুইঁছড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী জাকের হোসেন চৌধুরী বাচ্চুর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ৪০ সেকেন্ডের ওই ভিডিওতে তাকে বিতর্কিত মন্তব্য করতে শোনা যায়।

 

এতে জাকের হোসেন বলেন, “আমি সরকারি দলের লোক, আমার তো সরকারি গুন্ডা আছে। আছে না-লাইসেন্সধারী, এরা কি উনাদের কাজ করবে? না আমি নির্দেশ দিলে আমার কাজ করবে?”

 

জানা গেছে, গত রবিবার সন্ধ্যায় এক নির্বাচনীয় সভায় তিনি এই বিতর্কিত মন্তব্য করেন।

 

ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “আপনারা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন। যত বড় গুন্ডা হোক, যত বড় পয়সাওয়ালা হোক, এক বিন্দুমাত্র বিশৃঙ্খলা করার সুযোগ নেই। আমি সরকারি দলের লোক, আমার তো সরকারি গুন্ডা আছে। আছে না? লাইসেন্সধারী, এরা কি উনাদের কাজ করবে? না আমি নির্দেশ দিলে আমার কাজ করবে? ইনারা এত হুমকি-ধমকি দিয়ে ভয়-টয় এগুলো আপনারা করবেন না। এগুলো আপনারা জানেন, আপনারা ভালোভাবে জানেন।”

 

তবে ভিডিওর বিষয়ে জানতে চাইলে জাকের হোসেন চৌধুরী বাচ্চু বলেন, এমন কোনও বক্তব্য আমি রাখেনি ।

 

তিনি বলেন, “আমি বলেছি যারা এলাকায় চুরি-ডাকাতি ও গুন্ডামি করছেন তারা ভালো হয়ে যান। অন্যথায়, আমি সরকারি প্রশাসনের মাধ্যমে এসব বন্ধ করতে ব্যবস্থা গ্রহণ করব। সরকারি দলের মনোনীত প্রার্থী হিসেবে এলাকার অন্যায় দমনের কথা বলাকে তারা (প্রতিপক্ষ) ভিন্নভাবে নিয়ে প্রচার করছে।”

 

এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দিন বলেন, “সরকারি লাইসেন্সধারী বলতে উনি কী বোঝাতে চেয়েছেন সেটা উনি জানেন। তবে নির্বাচন অফিস থেকে ফোন করে আমাকে ওনার বিষয়ে খোঁজখবর নিতে বলা হয়েছে।

 

বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফয়সাল আলম বলেন, জাকের হোসেন বাচ্চুর ভিডিওটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। ঘটনাটি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে এবং তার বিরুদ্ধে চিঠি ইস্যু হচ্ছে।  সূএ: বাংলাদেশ প্রতিদিন

advertisement

Posted ০৬:২৩ | বুধবার, ০১ জুন ২০২২

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com