বুধবার ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সাভারে ৪ ভুয়া র‌্যাব সদস্য আটক

  |   শুক্রবার, ০৩ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট

rab-fulsসাভারে ৪ ভুয়া র‌্যাব সদস্যকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে সাভার, গাজীপুর ও ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে ৩ সেট পোশাক, একটি হ্যান্ডকাফ, একটি ছোড়া ও বেশ কয়েকটি মোবাইল সেট উদ্ধার করা হয়।

আটককৃতদের মধ্যে রবিউল ইসলাম সেনাবাহিনীর চাকরিচ্যুত কর্পোরাল বলে জানিয়েছে পুলিশ। গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন জানান, র‌্যাব পরিচয়ে একটি চক্র দীর্ঘদিন ধরে সাভার-আশুলিয়ার বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে ডাকাতি করছে- এমন সংবাদের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ চক্রের সঙ্গে সেনাবাহিনী ও পুলিশের বেশ কয়েকজন চাকরিচ্যুত সদস্য আছে বলে জানান তিনি। এদিকে ছিনতাই কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি উদ্ধার করতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি।

advertisement

Posted ১১:৪৯ | শুক্রবার, ০৩ জানুয়ারি ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com