| বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
২৫ ডিসেম্বর: নরসিংদী-৪ আসনের বিএনপির সাবেক এমপি ও সংস্কারপন্থী নেতা সরদার সাখাওয়াত হোসেন বকুল আটক হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের বাসভবন এলাকা থেকে তাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
জানা গেছে, আটকের পর তাকে গাড়িতে করে ডিবি হেফাজতে নিয়ে যাওয়া হয়। তবে কি কারণে তাকে আটক করা হয়েছে তা তিনি নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, ১৮ দলীয় জোটের ৮৩ ঘণ্টার অবরোধ কর্মসূচি শেষে মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন খালেদা জিয়া। ভাষণে তিনি আগামী ২৯ ডিসেম্বরে ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচির ঘোষণা দেন। এরপর রাত থেকেই খালেদা জিয়ার গুলশানের বাসভবন ও রাজনৈতিক কার্যালয়ের আশাপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
Posted ২৩:০০ | বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin