রবিবার ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সাদেক হোসেন খোকা ২ দিনের রিমান্ডে

  |   বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

Khoka judge court

ঢাকা, ৫ ডিসেম্বর  : বিএনপির ভাইস-চেয়ারম্যান ও মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকাকে ২ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। শাহবাগ এলাকায় থানায় গাড়িতে আগুন এবং মানুষ হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে পুলিশ রিমান্ড চাইলে আদালত তা মঞ্জুর করেন। একই সঙ্গে রমনা থানায় দায়েরকৃত অপর মামলায় রিমান্ড এবং জামিন আবেদন না মঞ্জুর করেন আদালত।
বৃহস্পতিবার বিকালে ঢাকার মহানগর হাকিম এম এ সালাম এ আদেশ দেন।
বিকালে পৃথক দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে দশ দিন করে ২০ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
প্রসঙ্গত, ২৮ নভেম্বর শাহবাগে শিশুপাকের্র সামনে বিহঙ্গ পরিবহনে অগ্নিসংযোগ ও মানুষ পোড়ানোর ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. শাহজাহান।
৩০ নভেম্বর মালিবাগের চৌধুরীপাড়ায় বাসে পেট্রোল বোমা মেরে একজনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সেলিম মিয়া।
এর আগে বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে সাদেক হোসেন খোকাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
র‌্যাবের গোয়েন্দা বিভাগের প্রধান লে. কর্নেল জিয়াউল আহসান এ তথ্য জানান।
তিনি জানান, সাদেক হোসেন খোকার বিরুদ্ধে অবরোধে গাড়ি পোড়ানোসহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা আছে। এসব মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
বুধবার রাত ১০টার দিকে উত্তরা ৪ নম্বর সেক্টরের একটি বাড়ি থেকে সাবেক মেয়র সাদেক হোসেন খোকাকে আটক করা হয়। তবে র‌্যাব ও পুলিশ আটকের কথা প্রাথমিকভাবে স্বীকার করেনি।

advertisement

Posted ১৬:৪৪ | বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com