| বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
আইনশৃঙ্খলা রক্ষায় সাতক্ষীরায় সেনা মোতায়েন করা হয়েছে । বৃহষ্পতিবার সাতক্ষীরার বিভিন্ন স্থানে সেনাবাহিনী সদস্যদের টহল দিতে দেখা যাচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
সাতক্ষীরায় সাম্প্রতিক সময়ে পুলিশের সঙ্গে জামায়াত -বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ ঘটে। এতে কয়েক জন নিহত হয়েছে। এছাড়া হরতাল অবরোধে নাশকতা সৃষ্টি হচ্ছে। এসব কারণে সেনা মোতায়েন করা হচ্ছে বলে একটি সূত্র জানিয়েছে।
Posted ১৬:৪৩ | বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin