রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সাংবিধানিক কাঠামোর মধ্যে সংলাপের উদ্যোগ নেবেন রাষ্ট্রপতি

  |   বুধবার, ২০ নভেম্বর ২০১৩ | প্রিন্ট

xpre20131119200045.jpg.pagespeed.ic.mN2bKrowSk

নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ১৯ নভেম্বর: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চলমান রাজনৈতিক সঙ্কট নিরসনে রাষ্ট্রপতি আবদুল হামিদ এডভোকেটকে সংলাপের উদ্যোগ নিতে অনুরোধ জানানো হয়েছে।
ফখরুল বলেন, “ বৈঠকে মহামান্য রাষ্ট্রপতির কাছে চলমান রাজনৈতিক সঙ্কট তুলে ধরেছি। তাকে অনুরোধ জানিয়েছি সংলাপ ও সমঝোতার মাধ্যমে এই সঙ্কট সমাধান করতে।”
মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে বঙ্গভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন ফখরুল ইসলাম।
এসময় তিনি আরো বলেন, “আমাদের কথা শুনে রাষ্ট্রপতি আশ্বস্ত করে বলেছেন বিষয়টি সাংবিধানিক ক্ষমতার আওতায় মীমাংসার সর্বাত্মক চেষ্টা করবেন তিনি। এ জন্য তিনি সরকারের সঙ্গে পরামর্শ করবেন বলেও আমাদের কথা দিয়েছেন।

advertisement

Posted ০১:০১ | বুধবার, ২০ নভেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com