| সোমবার, ১৮ নভেম্বর ২০১৩ | প্রিন্ট
সর্বদলীয় সরকার প্রহসন ও তামাশা বলে মন্তব্য করলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, সর্বদলীয় সরকারের নামে এই তামাশা জনগণ মেনে নিবে না।
তিনি বলেছেন, বৃহৎ জনগোষ্ঠীর নির্দলীয় সরকারের দাবি উপেক্ষা করে সরকারের এ প্রক্রিয়া দেশকে কোন খাদের কিনারায় নিয়ে যাবে এতে আমরা সন্দিহান।
দেশের মানুষ এ নিয়ে চরম উৎকণ্ঠায় রয়েছে বলেও দাবি করেন মির্জা ফখরুল।
তিনি বলেন, নির্বাচনকালীন সরকার নিয়ে যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে তা থেকে উত্তরণে একটি অর্থবহ সংলাপ প্রয়োজন। এটি নিশ্চিত করা গেলে একটি গ্রহণযোগ্য নির্বাচনকালীন নির্দলীয় সরকারের অধীনে সংবার অংশগ্রহণে একটি প্রতিদ্বন্দ্বীতামূলক নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে।
মির্জা ফখরুল বলেন, এই প্রসহণের নির্বাচন বিএনপি মানবে না এবং দলীয় সরকারের অধীনে দলটি কোন নির্বাচনে অংশও নিবেন। দেশের মানুষকে নিয়ে চলমান আন্দোলন আরও তীব্র করে নির্বাচন প্রতিহত করা হবে।
জনগণের ভোটাধিকার ও মানবাধিকার রক্ষায় সোচ্চার হওয়ার জন্য দেশের মানুষের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল।
Posted ০১:০১ | সোমবার, ১৮ নভেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin