সোমবার ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সরকার বাতিল না হলে ১৯ জানুয়ারি রিট করবে বিএনএফ

  |   মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট

সরকার বাতিল না হলে ১৯ জানুয়ারি রিট করবে বিএনএফ

bn huda

দশম জাতীয় সংসদ নির্বাচন ও সদ্য শপথ নেওয়া মন্ত্রিপরিষদ বাতিল না করলে এর বিরুদ্ধে ১৯ জানুয়ারি রবিবার হাইকোর্টে রিট আবেদন করবেন বিএনপির সাবেক নেতা ও বিএনএফ আহ্বায়ক নাজমুল হুদা।

মঙ্গলবার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে নাজমুল হুদা এ কথা বলে হুঁশিয়ার করেন। বাংলাদেশ ন্যাশনারলিস্ট ফ্রন্টের (বিএনএফ) আয়োজনে এই সংবাদ সম্মেলন হয়।

নাজমুল হুদা দাবি করেন, ‘সাংবিধানিক ধারাবাহিকতার নামে অব্যাহত ভাবে সরকার সংবিধান লঙ্ঘন করছে। নবম সংসদের মেয়াদ শেষ হওয়ার আগেই আবার সংসদ নির্বাচন করেছে সরকার। এটা মধ্যবর্তী নির্বাচন। তাই এখন সংসদ বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশনকে আবার দশম সংসদ নির্বাচনের নতুন তফসিল ঘোষণা করতে হবে।’ তা না হলে তিনি ১৯ জানুয়ারি উচ্চ আদালতে যাবেন।

একই সঙ্গে নিজেকে বিএনপি ও বিএনএফের নেতা দাবি করে নাজমুল হুদা বলেন, ‘আমি আগাগোড়াই বিএনপিতে ছিলাম। বিএনপিতেই আছি। ফ্রন্টের মধ্যে রীতিমতো “ক্যু” করে নিজেকে চেয়ারম্যান দাবি করেন আবুল কালাম আজাদ। ফ্রন্টের পক্ষ থেকে আমরা তাঁকে নির্বাচন বর্জনের নির্দেশ দিয়েছিলাম, কিন্তু দলের সেই নির্দেশ তিনি মানেননি। এখন নির্বাচন কমিশনকেই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কারণ ওই লোক দলের সিদ্ধান্ত অমান্য করে তথাকথিত নির্বাচনের মাধ্যমে সাংসদ নির্বাচিত হয়েছেন।’

আলোচিত সাবেক মন্ত্রী নাজমুল হুদার দাবি, ‘ক্ষমতাসীন দলের ‘‘তথাকথিত” মন্ত্রী ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্য শপথ গ্রহণের মধ্য দিয়ে নবম জাতীয় সংসদ বিলুপ্ত হলো এবং দশম সংসদের যাত্রা শুরু হলো, এটা প্রণিধানযোগ্য। দশম সংসদ নির্বাচনের যে তফসিল নির্বাচন কমিশন দিয়েছে, তা বেআইনি ও বাতিলযোগ্য।

নাজমুল হুদা বলেন, যে ধরনের নির্বাচন হয়েছে, ‘শিওর (নিশ্চিত) প্রধানমন্ত্রীও তাতে সন্তুষ্ট না।’ তাই সব দলের সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতা করে নতুন তফসিল ঘোষণা করে ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। একই সঙ্গে নির্বাচন কমিশনকেও পুনর্গঠন করার দাবি জানান তিনি।

advertisement

Posted ১২:১২ | মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com