| বুধবার, ০৭ আগস্ট ২০১৩ | প্রিন্ট
ঢাকার রাস্তায় প্রচুর বিজ্ঞাপন দেয় এরকম একটি প্রতিষ্ঠান বেসরকারি মোবাইল ফোন কোম্পানি গ্রামীণফোনের কর্পোরেট কমিউনিকেশনস বিভাগের প্রধান তাহমিদ হক জানিয়েছেন, ঢাকার রাস্তায় তাদের ভাড়া করা বেশ কয়টি বিলবোর্ড কোনো ধরনের অনুমতি ছাড়াই ব্যবহার করা হচ্ছে বলে তারা জানতে পেরেছেন।
সিটি কর্পোরেশন থেকে বিলবোর্ড লিজ নিয়ে বিভিন্ন কোম্পানির কাছে বিজ্ঞাপনের জন্য ভাড়া দিয়ে ব্যবসা করে ঢাকার কিছু বিজ্ঞাপন প্রতিষ্ঠান। তাদের বেশ ক’জনের কাছে বিষয়টি জানতে চাইলে কয়েকজন কথা বলতে রাজি হননি। আর কয়েকজন কথা বলতে ভয় প্রকাশ করেছেন।
এদিকে ঈদের মৌসুমে অনেক প্রতিষ্ঠান তাদের সামগ্রীর বিজ্ঞাপন বেশ ঘটা করে প্রচার করছিল। এরকম পরিস্থিতিতে বিলবোর্ডগুলো কোনো অনুমতি ছাড়া কেউ ব্যবহার করছে কিনা তা জানতে চাইলে, ঢাকা সিটি প্রশাসনিক কর্মকর্তা নজমুল ইসলাম বলেন, “সিটি কর্পোরেশন বিলবোর্ড নানান অ্যাড এজেন্সিকে লিজ দেয়। আমরা নিয়মিত তাদের কাছ থেকে ভাড়া পাচ্ছি। তারপর কী হচ্ছে সেটি আমাদের দেখার দরকার নেই।
তিনি আরও বলেন, “এখানে বিলবোর্ডে যা লেখা হয়েছে তা আওয়ামী লীগের সফলতার কথা। আমরা চ্যালেঞ্জ করছি যদি কেউ এখানে কোনো মিথ্যা তথ্য দেখাতে পারে।”
তবে আলেয়া পারভীনের মতো আরও অনেক ঢাকাবাসী জানিয়েছেন এধরনের রাজনৈতিক প্রচারণা তারা আগে কখনো দেখেননি।
Posted ০৩:৪২ | বুধবার, ০৭ আগস্ট ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin