সোমবার ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সরকারের নীল নক্সার নিবার্চন জনসাধারন কখনও মেনে নিবে না এবং হতে দিবে না- সৈয়দ মো: শাহজাহান

  |   মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

madhabpur
 

মোঃ আলাউদ্দিন রনি; মাধবপুর, হবিগঞ্জ : হবিগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ও মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান বলেছেন- সরকার ১৮ দল তথা দেশের আপামর জনসাধানের দাবিকে উপেক্ষা করে একদলীয় সরকারের অধীনে নীল নক্সার নিবার্চন করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। কিন্তু দেশের জনসাধান এ নিবার্চন মেনে নিবে না এবং হতে দেবে না। তিনি আরও বলেন সরকার সারা দেশে বিরোধী দলীয় নেতাকর্মীদের হত্যা, হামলা-মামলা করে চলমান আন্দোলন বন্ধ করতে চায়। কিন্তু গণআন্দোলনে ফ্যাসিষ্ট সরকারের পতন হবে ইনশাল্লাহ।

তিনি গতকাল মঙ্গলবার উপজেলার মনতলায় ঘোষিত তফসিল বাতিল ও নিদর্লীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে স্থানীয় বিএনপি আয়োজিত এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন।

স্থানীয় বিএনপির সভাপতি ডাঃ লাল মিয়ার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির নেতা চেয়ারম্যান সামসুল ইসলাম মামুন, আব্দুল আজিজ, আলাউদ্দিন আল রনি, চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সুমন চৌধুরী, মাসুদ আলী, কণা মেম্বার, ফজলুর রহমান, শহিদুল ইসলাম বাবু, ফরিদুর রহমান, যুবদল নেতা এনায়েতউল্লাহ, কবির চৌধুরী, আ্ওলাদ হোসেন, শাহীন মিয়া, আব্দুল জলিল, জামাল মিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা সৈয়দ মোঃ সোহেল, ফরিদুর রহমান, ছাত্রদল নেতা মোস্তফা কামাল বাবুল, এস.এম ইকরাম, আলমগীর কবির, ইয়াকুব খান, জিয়াউর রহমান, মাসুদ প্রমূখ। পরে এক বিশাল মিছিল মনতলা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন।

advertisement

Posted ১৭:২৬ | মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com