| বুধবার, ০৪ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ প্রতিনিধি : ছাতকে বিএনপির হাজার-হাজার নেতাকর্মীরা শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত করে রাজপথ। এই যেন স্বৈরাচারে বাকশাল হাসিনার বিরুদ্বে এক বিজয়ের অভ্যূথান। ১৩২ ঘন্টা অবরোধের ৫ম দিনে ছাতক-গোবিন্দ গন্জ এর বুকে মানুষের ঢল নেমেছে।
ছাতক-গোবিন্দ গন্জ এলাকার মানুষ আজ বুজিয়ে দিচেছ তারা আর এই স্বৈরাচারে সরকার চায় না।
সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও জেলা ১৮দলীয়জোটের যুগ্ম আহবায়ক কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, সরকারের প্রহসনের নিবার্চন এ দেশের জনগন মেনে নেবেনা। একতরফাভাবে সরকারের এই নির্বাচন দেশের মানুষ যেকোন মুল্যে প্রতিহত করবে। একটি অবাধ ও নিরপে-নির্দলীয় সরকারের অধিনে নির্বাচনের জন্য দেশবাসী অপেক্ষা করছে। এ জন্য রাজপথে রক্ত ঝরছে, আন্দোলন চলছে। সংগ্রাম-আন্দোলনের মাধ্যমে দেশবাসীর এ দাবী আদায় করা হবে।
গতকাল বুধবার দুপুরে অবরোধের সমর্থনে ছাতক পৌর শহরে বিােভ মিছিল সহকারে শহীদ মিনার চত্বরে অবৈধ একতরফা নির্বাচনের প্রার্থীদের কুশ পুত্তলিকা দাহ করার পর দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। ছাতক পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব সৈয়দ তিতুমীরের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হিফজুল বারী শিমুলের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ
সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া মাজকুর পাবেল, কৃষকদলের সভাপতি সালেহ আহমদ, পৌর ১৮দলীয়জোটের সদস্য সচিব ইঞ্জিনিয়ার নোমান আহমদ, যুগ্ম আহবায়ক শামছুর রহমান শামছু, লায়েক শাহ, শামসুর রহমান বাবুল, কালারুকা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন, বিএনপি নেতা হাজী রুহুল আমীন, হাজী জহুর আলী, কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, বাকি বিল্লাহ, জামায়াত নেতা লুৎফুর রহমান, জামাল উদ্দিন, যুবদলের ইমরান আহমদ, তারেক আহমদ, লিজন তালুকদার, আবুল হোসেন, কামরুল ইসলাম জাহেদ, জয়নাল আবেদীন রফিক, ইকবাল হোসেন, রাসেল মাহমুদ, মতিউর রহমান মতি, আলাল আহমদ, শাহরিয়ার তারেক, কুতুব উদ্দিন, কামাল আহমদ, জাহাঙ্গীর আলম চৌধুরী, ছাত্রদল নেতা ফয়জুল আহমদ পাবেল, তোফায়েল আহমদ, আব্দুল মুনিম মামনুন, আরিফ বিল্লাহ, সাজ্জাদুর রহমান সাদেক, ইজাজুল হক রনি, মনির উদ্দিন রানা, এমরান আহমদ, হোসাইন আহমদ তালুকদার, সালাহ উদ্দিন সুমেল, কামরুল হাসান রুকন, গোলাম দস্তগীর জীবন প্রমুখ। সভায় ছাতক উপজেলা ও পৌর ১৮দলীয়জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ১৫:৫৩ | বুধবার, ০৪ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin