অভিনব এক প্রতিবাদ করলের রাজশাহীর নবদায়িত্ব মেয়র বুলবুল । প্রতিমন্ত্রীর মর্যাদা ও জাতীয় পতাকা না পাওয়া পর্যন্ত সরকারি গাড়ি ব্যবহার করবেন না বলে ঘোষণা দিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) নতুন মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।
গতকাল বুধবার দায়িত্ব নেওয়ার প্রথম দিন তিনি হেঁটে নগর ভবনে যান। পরে সন্ধ্যায় মোটরসাইকেলে করে বাড়ি ফেরেন মোসাদ্দেক হোসেন বুলবুল। এসময় তিনি সরকারী গাড়ি ব্যবহার না করার কারন বলেন।
মেয়র বুলবুল বলেন, রাজশাহী সিটি করপোরেশনের মেয়রের যে মর্যাদা ধারাবাহিকভাবে দেওয়া হচ্ছিলো তা না দিয়ে সরকার রাজশাহীবাসীর সম্মানহানী করেছে।
নগরবাসীর প্রতি সম্মান জানিয়ে প্রতিমন্ত্রীর মর্যাদা ও জাতীয় পতাকা ব্যবহারের সুযোগ না দেওয়া পর্যন্ত সরকারি গাড়ি ব্যবহার করবেন না বলে সাফ জানান মেয়র বুলবুল।
প্রসংগত চার সিটি কর্পোরেশন নির্বাচনের সরকার সমর্থিত প্রার্থীদের পরাজয়ের পর হঠাৎ করেই সিটি মেয়রের প্রতিমন্ত্রীর মর্যাদা কেড়ে নেওয়া হয়।
For News : news@shadindesh.com