| বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৩ | প্রিন্ট
সারা বিশ্বে সম্মানিত হলেও নানা সমালোচনার শিকার হয়ে নিজ দেশে যথাযোগ্য সম্মান পাচ্ছেন না গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ইউনূস এ মন্তব্য করেছেন জার্মান রাষ্ট্রদূত ড. আলব্রেখট কনজে। বৃহস্পতিবার জার্মান দূতাবাস থেকে এক পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জার্মান রাষ্ট্রদূত বলেন, ক্ষুদ্র ঋণ এবং সামাজিক ব্যবসার জনক ড. মোহাম্মদ ইউনূস বাংলাদেশে যোগ্য সম্মান পাচ্ছেন না। এতে আমি অত্যন্ত মর্মাহত।এর আগে ড.মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন জার্মান রাষ্ট্রদূত। এসময় জার্মান রাষ্ট্রদূত ড. ইউনূসকে আগামী বছর বার্লিনে ভ্রমণে জার্মান প্রেসিডেন্টের আমন্ত্রণপত্র পৌঁছে দেন। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ইউনূসকে তার প্রতি জার্মান সরকার ও জনগণের ভালবাসার কথা ব্যক্ত করেন।বিজ্ঞপ্তিতে রাষ্ট্রদূত বলেন, নারীদের জন্য এবং বাংলাদেশের নিম্ন আয়ের মানুষের জন্য ড. মোহাম্মদ ইউনূসের অবদানের কথা সারা বিশ্বের মতই জার্মানিতেও প্রশংসিত –
Posted ১৯:২৪ | বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin