রবিবার ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সময় আসবে, তারেক ক্যাবিনেট মিনিস্টার হবেন: ফারুক

  |   মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি ২০২১ | প্রিন্ট

সময় আসবে, তারেক ক্যাবিনেট মিনিস্টার হবেন: ফারুক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক বলেছেন, সময় খুব কাছে। অহংকার করে, চিৎকার করে বলতে পারবো- যারা আজ তারেক রহমানের সাথে রাজনীতি করছেন, যারা পাওয়ার পলিটিকসের কথা বলে তারেক রহমানকে খাটো করছেন। সময় আসবে, তারেক রহমান ক্যাবিনেট মিনিস্টার হবেন।

মঙ্গলবার  ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে সমসাময়িক রাজনীতি নিয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জয়নাল আবদিন ফারুক বলেন, হতাশ হওয়ার কিছু নেই। পৃথিবীতে কোনো স্বৈরাচার বেশি দিন টিকে থাকতে পারে না।

তিনি বলেন, গুম, খুন, হত্যার বিচার এই বাংলার মাটিতে বিএনপি করবেই। আল্লাহ আপনাকে (শেখ হাসিনা) এক হাজার বছর হায়াত দান করুন। আপনি যেন তা দেখে যেতে পারেন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরো বলেন, শেখ হাসিনা কিছুদিন পর ১৭ মার্চ আপনার পিতার জন্মদিন। ২৫ মার্চ বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্ণ হবে। আপনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় কি করে একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার খেতাব কেড়ে নেয়ার প্রস্তাব আসতে পারে?

advertisement

Posted ২১:৩৮ | মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি ২০২১

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com