| শনিবার, ০৮ মার্চ ২০১৪ | প্রিন্ট

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, নারীদের সকল প্রকার উন্নয়ন মুলক কর্মকান্ডে সম্পৃক্ত করার মাধ্যমে আজ গ্রাম ভিত্তিক অর্থনীতি সুদৃঢ় হয়েছে। অর্থনীতির মন্দার দিনেও আজ আমাদের দেশে কোন অভাব নেই। খেটে খাওয়ার সুযোগ সৃষ্টি করে দেয়া হয়েছে। যার ফলে গ্রামের মেয়েরাও কাজে অত্মনিয়োগ করেছে।
ফলে তাদের আর্থিক স্বচ্ছলতা ফিরে এসেছে। এ জন্য দেশের অর্থনীতির বুনিয়াদ সুদৃঢ় হয়েছে। এই সুযোগ গুলোর স্বদ ব্যাবহার করে এগিয়ে গেলে ২০২১ সালের আগেই বাংলাদেশ একটি মধ্য আয়ের দেশে এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিনত হবে।
শনিবার দুপুরে ঝালকাঠির শিল্পকলা একাডেমীর হলরুমে আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা প্রশাসক মো. শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে বক্তব্য এতে রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিমা ফেরদৌস।
এর আগে মন্ত্রী নারী দিবসের র্যালীতে যোগদান করেন ও নারী দিবস উপলক্ষে আয়োজিত মেলার উদ্বোধন করেন।
Posted ১১:৫৮ | শনিবার, ০৮ মার্চ ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin