বুধবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সবজির দামে আগুন

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট

সবজির দামে আগুন

তিন মাসেরও বেশি সময় ধরে বাজারে প্রায় সব ধরনের সবজির দামই অতিরিক্ত। বেশিরভাগ সবজিই কেজি প্রতি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে।

আজ বাজারে প্রতি কেজি বরবটি ১০০ টাকা, ঝিঙ্গা ৮০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, ধন্দুল ৮০ টাকা, শসা ১০০ টাকা, কাঁকরোল ৮০ টাকা এবং পটল ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়াও, অন্যান্য সবজির মধ্যে প্রতি কেজি পেঁপে ৩০ টাকা, জালি প্রতি পিস ৫০ টাকা, লাউ প্রতি পিস ৬০ টাকা, মুলা ৮০ টাকা, টমেটো ১৪০ টাকা, করলা ৮০ টাকা, গোল বেগুন ১৪০ টাকা, লম্বা বেগুন ১০০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা, শিম ২৪০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, কচু ৬০ টাকা, কাঁচামরিচ ২৪০ টাকা এবং গাজর ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। কলা প্রতি হালি ৪০ টাকা।

রাজধানীর শান্তিনগর বাজারে আসা বেসরকারি চাকরিজীবী নাজমুল ইসলাম বলেন, গত তিন মাস ধরে সবজির অতিরিক্ত দামের কারণে আমরা সাধারণ ক্রেতারা ভালো করে সবজি কিনতে পারছি না। কেউ আধা কেজি, কেউ ২৫০ গ্রাম করে সবজি কিনছে। সাধারণ ক্রেতাদের জন্য এত বেশি দামে সবজি কিনে খাওয়া কঠিন। অথচ বাজার মনিটরিংয়ের কোনো উদ্যোগ এখনো দেখতে পাইনি। ফলে, যে যার মতো করে সবজির বাড়তি দাম আদায় করে নিচ্ছে।

সবজির দাম বেশি হওয়ার কারণ জানিয়ে মালিবাগ বাজারের সবজি বিক্রেতা ইদ্রিস আলী বলেন, আরও কিছুদিন সবজির দাম এমন বাড়তি থাকবে। কারণ এখন বেশিরভাগ সবজির মৌসুম শেষ হয়েছে। বাজারে নতুন করে সবজি ওঠার আগ পর্যন্ত এমন বেশি দাম থাকবে। বাজারে নতুন সবজি ওঠা শুরু করলে ধীরে ধীরে সবকিছুর দাম কমে আসবে।

তিনি আরও বলেন, বর্তমানে বাজারে সবজি চাহিদার তুলনায় সরবরাহ কম। যে কারণে পাইকারি বাজারেই বেশি দামে সবজি কিনতে হচ্ছে। এর প্রভাব খুচরা বাজারগুলোতেও পড়েছে।

advertisement

Posted ০৯:৩২ | শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com