বুধবার ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সন্ত্রাসের প্রতিবাদে রাজপথে থাকবে আ’লীগ -নাসিম

  |   বুধবার, ০৮ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট

nasim 1

আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, দেশের চলমান সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে রাজপথে থাকবে আওয়ামী লীগ।

বুধবার বিকালে বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর ১৪ দলের এক জরুরী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় বিএনপি-জামায়াতের নেরাজ্যের প্রতিবাদে বৃহস্পতিবার রাজনাধীতে প্রতিবাদ সমাবেশ করার ঘোষণাও দেন তিনি।
সংখ্যালঘুদের ওপর হামলার নিন্দা জানিয়ে নাসিম বলেন, সংখ্যালঘুদের ওপর হামলা পূর্বপরিকল্পিত। এর সঙ্গে বিএনপি-জামায়াত শুধু নয় অন্যরাও জড়িত। জড়িত সবার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
মোহাম্মদ নাসিম বলেন, সবার প্রত্যাশা অনুযায়ী অংশীদারিত্বমূলক নির্বাচন আমরা করতে পারিনি এটা স্বীকার করি। বিএনপি-জামায়াতের কারণে ও খালেদা জিয়ার অসহযোগিতার জন্য আমরা এটা করতে পারিনি।

তিনি এিনপির উদ্দেশে বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করলে জামায়াতকে ছেড়ে সরকারকে সহযোগিতা করুন। তাহলে সরকারও আপনাদেরকে সহযোগিতা করবে।

সাবেক এ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত সরকারের সময় আমাদের কিছু ভুল ছিল। কিন্তু এবার আর কোনো ভুল করা যাবেনা। এবার ভুল করলে জনগণ আমাদের ক্ষমা করবে না।

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, বিএনপির কোনো নেতাকেই ছাড় দেয়া যাবেনা, সুযোগও নেই। বর্তমানে দেশের সব নৈরাজ্যের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। তাদের ছাড় দিলে জনগণ আমাদের ক্ষমা করবেনা।

প্রধানমন্ত্রীকে ৭৫ এর পরিণতি বরণ করতে হবে- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেনের এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, তিনি দুই দুইবার ঢাকা বারের সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের বর্তমান ভাইস চেয়ারম্যান। তার মতো এত বড় মাপের আইনজীবীর মুখে প্রধানমন্ত্রীকে নিয়ে এমন কথা মানায় না। একজন আইনজীবী হিসেবে আমার এ জন্য লজ্জা হয়।

মহানগর ১৪ দলের সমন্বয়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিম, উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম, জাসদ নেতা মীর হোসেন আক্তার, সাম্যবাদী দলের হারুণ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

advertisement

Posted ১৬:৫৩ | বুধবার, ০৮ জানুয়ারি ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com