রবিবার ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভুয়া সিনিয়র সহকারী সচিব আটক

  |   বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৩ | প্রিন্ট

ঢাকা: প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সহকারী সচিবের ভুয়া পরিচয় দিয়ে অর্থমন্ত্রীর দফতরে তদবির করতে আসা মাসুদ রানা পাটোয়ারী (৩২) নামে এক ড্রেজার ঠিকাদার ব্যবসায়ীকে আটক করেছে সচিবালয়নিরাপত্তা শাখার পুলিশ


বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে অর্থমন্ত্রীর দফতরে সাদা শার্ট টাই পরিহিত ওই ব্যক্তিকে আটক করে পুলিশ পরে ঘটনায় পুলিশ শাহবাগ থানায় একটি প্রতারণা মামলা করে


পুলিশের অতিরিক্ত উপকমিশনার (সচিবালয়নিরাপত্তা) মশিউর রহমান স্বাধীনদেশের সিনিয়র প্রতিনিধিকে  জানান, অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য মন্ত্রণালয়ের একান্ত সচিব (পিএস) এসএম জাকারিয়ার দফতরে গিয়ে নিজেকে ২৪তম বিসিএসসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা পরিচয় দিয়ে সময় চান মাসুদ রানা পাটোয়ারী কিন্তু তিনি পাটোয়ারীকে চ্যালেঞ্জ করলে দৌড়ে পালাতে চেষ্টা করেন সময় অর্থ মন্ত্রণালয়ে দায়িত্বরত পুলিশের কনস্টেবল আবদুর রহমান তাকে আটক করেন


পরে মশিউর রহমানের কার্যালয়ে মাসুদ রানা পাটোয়ারীকে নিয়ে যাওয়া হলে সময় নিজেকে ড্রেজার ব্যবসায়ী বলে স্বীকার করেন


পুলিশ জানায়, পাটোয়ারীর বাড়ি চাঁদপুর জেলার সদর থানার আগলা পাঁচগাওয়ে তিনি রাজধানীর বংশালের আলাউদ্দিন রোডে তার এক বন্ধুর বাসায় থাকেন মাসুদ রানা কখনো স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব (পিএস) আমিনুল ইসলামের গাড়ি, আবার কখনো পুলিশ কনস্টেবল সুমনের মোটরসাইকেলে সচিবালয়ে প্রবেশ করেছেন মাসুদ রানা পুলিশকে জানান, অগ্রণী ব্যাংকের এমএলএসএস পদে তার স্ত্রী শিল্পী আক্তারের চাকরির তদবিরের জন্য অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন


মশিউর রহমান বলেন, “পাটোয়ারীকে আরো জিজ্ঞাসাবাদ করে তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ এবং প্রতারণার মামলা শাহবাগ থানা করা হচ্ছে

For News : news@shadindesh.com
advertisement

Posted ১৪:৫০ | বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com