রবিবার ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সংস্কার নিয়ে রাজনৈতিক ঐকমত্যের বিষয়গুলো প্রকাশের আহ্বান

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ | প্রিন্ট

সংস্কার নিয়ে রাজনৈতিক ঐকমত্যের বিষয়গুলো প্রকাশের আহ্বান

ডেস্ক রিপোর্ট : সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর যে-সব বিষয়ে ঐকমত্য হয়েছে, তা জাতির সামনে প্রকাশ করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।তিনি বলেন, সংস্কার হচ্ছে চলমান প্রক্রিয়া। নির্বাচনের পরেও আরও বহু সংস্কার হতে থাকবে। আগামী বছরগুলোতে সংস্কার হতে থাকবে। তারপরও যে-সব বিষয়ে সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর যে-সব বিষয়ে ঐকমত্য হয়েছে, তা জাতির সামনে প্রকাশ করুন।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) গুলশান বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির যুগপৎসঙ্গী গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে বৈঠক করে বিএনপির লিয়োজাঁ কমিটি। পরে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আমির খসরু

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বক্তব্যে উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ঐকমত্যের ভিত্তিতে সংস্কার হবে। তাহলে কোথায় ঐকমত্য হতে হবে আমাদের বলেন? আমরা সবাই তো সংস্কার প্রস্তাবনা জমা দিয়েছি। শুধু বিএনপি নয়, প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের সংস্কার প্রস্তাব জমা দিয়েছে। সুতরাং কোথায় ঐকমত্য হতে হবে তা জাতিকে জানিয়ে দিয়ে সনদ স্বাক্ষর করে নির্বাচনের দিকে এগিয়ে যাই।

এসময় নির্বাচন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কোনো কারণের চিন্তা করে লাভ নেই। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য সবাই উদগ্রীব। সবাই ভোট দেওয়ার জন্য প্রস্তুত। কারা গণতন্ত্রের পক্ষের-বিপক্ষের শক্তি, কারা বাংলাদেশে গণতন্ত্র চায় আর কারা চায় না এটা জনগণকে সিদ্ধান্ত নিতে দেই আমরা।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই ভোটের মাধ্যমে ক্ষমতায় যেতে হবে। যারা গণতন্ত্রে বিশ্বাস করে তারা তো এটাই মনে করবে। ভোট হবে, ক্ষমতায় যাবে। জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে যাবে, ক্ষমতায় যাবে। এটাই গণতন্ত্র। নির্বাচন হচ্ছে মানুষের ভোটাধিকার প্রয়োগ করে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। এটা জনগণের মালিকানার বিষয়।

বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, আর বাংলাদেশ জন অধিকার পার্টির সভাপতি ইসমাইল হোসেনের সম্রাটের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধিদল এবং বাম গণতান্ত্রিক ঐক্যের সমন্বয়ক আবুল কালাম আজাদের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়।

advertisement

Posted ১৭:১৩ | বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com