শনিবার ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ সম্মেলনে ছিলেন না মির্জা আলমগীর

  |   বুধবার, ১৫ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট

সংবাদ সম্মেলনে ছিলেন না মির্জা আলমগীর

fokrul islam alamgir

ঢাকা, ১৫ জানুয়ারি : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সংবাদ সম্মেলনে বিএনপি ও ১৮ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকলেও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন অনুপস্থিত।
দলের নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের উপস্থিতি প্রত্যাশা করলেও শেষ পর্যন্ত দলের চেয়ারপারসনের সংবাদ সম্মেলনে তিনি উপস্থিত হননি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি কারণে উপস্থিত হন নি সে সর্ম্পকে নিশ্চিত করে জানা না গেলেও তিনি গ্রেফতারের ভয়ে গরহাজির ছিলেন বলে মনে করছেন কেউ কেউ। যদিও তিনি বেশ কয়েকদিন যাবত অজ্ঞাত স্থান থেকে সংবাদ মাধ্যমে বিবৃতি প্রদানে নিজের অস্তিত্বের জানান দিয়েছেন।
এদিকে, দলের চেয়ারপারসনের সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত মহাসচিব অনুপস্থিত থাকায় অনেককেই উষ্মা প্রকাশ করতে দেখা গেছে। 

advertisement

Posted ১৬:২০ | বুধবার, ১৫ জানুয়ারি ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com