| মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
ঢাকা, ২১ জানুয়ারি : দেশে সংখ্যালঘু নির্যাতনের দায় সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আইন ও শালিস কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল।
মঙ্গলবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘দেশব্যাপী সামপ্রদায়িক হামলা, লুটপাট, অগ্নিসংযোগের প্রতিবাদে’ সামাজিক প্রতিরোধ কমিটি আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন তিনি।
সুলতানা কামাল বলেন, দেশের যেকোনো ইস্যুতে সংখ্যালঘুদের ওপর হামলা করা হয়। তাদের ধন-সম্পদ লুট করে নিয়ে যাওয়া হয়। অথচ এসবের সঙ্গে জড়িতদের কোনো বিচার হয় না। যে কারণে অপরাধীরা আরো বেশি প্রশ্রয় পায়। এসব নির্যাতনের দায়ভার সরকারকেই নিতে হবে।
তিনি বলেন, আমরা একটি অসামপ্রদায়িক রাষ্ট্র গঠনের লক্ষ্যে এ দেশ স্বাধীন করেছি। কিন্তু আজো দেশকে সামপ্রদায়িকতা মুক্ত করতে পারিনি। দেশের রাজনীতিবিদরা নিজেদের স্বার্থে রাষ্ট্রধর্ম ইসলাম সংযোজন করেছেন। ফলে দেশে আজ সামপ্রদায়িক দাঙ্গা বৃদ্ধি পাচ্ছে।
সুলতানা কামালের সভাপতিত্বে সমাবেশে আরো উাপস্থিত ছিলেন- বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম, স্টেপস্ টুওয়ার্ডস ডেভেলপমেন্টের রঞ্জন কর্মকার, বাংলাদেশ নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর প্রমুখ।
Posted ১২:২৪ | মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin