| বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৩ | প্রিন্ট
পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের সংকট সমাধানে কোনো ধরণের আলোচনা বা সংলাপের সম্ভাবনা বা প্রয়োজন নেই।
বিদেশী মিডিয়ায় পদ্মা সেতুর দুর্নীতিতে কয়েকজন ব্যক্তির অভিযুক্ত থাকার বিষয়ে প্রশ্ন করা হলে দীপু মনি বলেন, ‘আমরাও মিডিয়ায় খবর দেখেছি। এ বিষয়ে সংশ্লিষ্ট মিশনগুলোর কাছে তথ্য জানতে চেয়েছি। তথ্য জানলেই আপনাদের জানানো হবে।’
ফেলানী হত্যার রায় নিয়ে মন্ত্রী বলেন, ‘ফেলানীর বিষয়ে যে রায় দেয়া হয়েছিল তখন সঙ্গে সঙ্গে আমরা রায় নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছি। রায়টিকে রিজেক্ট করা হয়েছে। কাজেই রায়টি আর চূডান্ত নয়। এ বিচারের প্রক্রিয়াটি আবারো দেখা হবে। ফলে আমরা প্রত্যাশা করছি, ন্যায়বিচার পাব।
Posted ১৫:৫৭ | বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin