রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সংকট নিরসনে সংলাপ দেরি হয়ে গেছে : মজিনা

  |   মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

mojina

 

ঢাকা, ২৪ ডিসেম্বর  : বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেছেন, চলমান রাজনৈতিক সংকট নিরসনে সংলাপে বসতে দেরি হয়ে গেছে। মঙ্গলবার দুপুরে সেতু ভবনে বাংলাদেশের রাজনৈতিক সংকট ও দিপক্ষীয় বিভিন্ন ইস্যু নিয়ে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে এক আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ড্যান মজিনা বলেন, কিভাবে সুষ্ঠু নির্বাচন করা যায় ও সংঘাত এড়িয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় সেটিই চায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বাংলাদেশে কোনো সংঘাত প্রত্যাশা করে না বলে মন্তব্য করেন তিনি।  তিনি বলেন, দশম নির্বাচনের জন্য সময় খুবই স্বল্প। এ বিষয়টি জটিল হয়ে গেছে। গঠনমূলক সংলাপের মাধ্যমে কিভাবে সুষ্ঠুভাবে নির্বাচন করা যায় এবং সংঘাত এড়িয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় সেটাই চায় ইউএসএ।

মজিনা বলেন, বন্ধু রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্র চায়, রাজনৈতিক সংকটের নিরসনের বাংলাদেশ এগিয়ে যাক। একাদশ নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মজিনা বলেন, এ বিষয়টি বড় নয়। দুই প্রধান দল একত্রিত হলে যেকোনো কিছুই সম্ভব। রাজনৈতিক দলগুলোকে মানববন্ধনের মতো শান্তিপূর্ণ সমাবেশের সুযোগ দেয়া উচিত বলেও মন্তব্য করেন রাষ্ট্রদূত ড্যান মজিনা।

বৈঠক শেষে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দশম নির্বাচনের মাত্র নয় দিন বাকি। এ সময়  আর নতুন করে কোনোকিছু করা সম্ভব না। বর্তমান রাজনৈতিক সংকট নিরসনের জন্য মধ্য জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্রধানমন্ত্রীর দেয়া প্রস্তাব অনুযায়ী সংকটের সমাধান হতে পারে।  যুক্তরাষ্ট্রের সম্পর্কে তিনি জানান, তারা আমাদের বন্ধু রাষ্ট্র। তারা নাশকতায় উদ্বিগ্ন। আমাদের সমস্যার আমাদের সমাধান করতে বলেছে।

নির্বাচনে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক না পাঠানোর ব্যাপারে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ বিনা প্রতিদ্বন্‌দ্িবতায় নির্বাচিত হচ্ছে তাই তারা পর্যবেক্ষক পাঠানোর প্রয়োজন মনে করে না।  প্রধান বিরোধী দলকে ছাড়া অনুষ্ঠেয় ৫ জানুয়ারি নির্বাচনের পর গঠিত সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করবে কিনা-এমন প্রশ্নে যোগাযোগমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মজিনার সঙ্গে এ বিষয়ে কোনো কথা হয়নি।

advertisement

Posted ২৩:১১ | মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com