শনিবার ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

‘ষড়যন্ত্র চললেও কর্তব্য থেকে বিচ্যুত হননি বঙ্গবন্ধু’

  |   মঙ্গলবার, ১৮ মার্চ ২০১৪ | প্রিন্ট

hasina

ঢাকা, ১৮ মার্চ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবনভর বঞ্চনার বিরুদ্ধে লড়াই করে গেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ মনত্মব্য করেন তিনি।
শেখ হাসিনা বলেন, বাঙালি জাতির অধিকার আদায়ে পাকিস্তান সৃষ্টির আন্দোলন করলেও দেশভাগের পর সৃষ্ট বঞ্চনা ও নির্যাতনের বিরুদ্ধে লড়াই করেন বঙ্গবন্ধু। এজন্য তাকে বেশিরভাগ সময়ই কারাগারে বন্দি থাকতে হয়েছে। স্বাধীনতা লাভ করা পর্যনত্ম অসংখ্য মামলার আসামি হয়ে তাকে ঘুরে ফিরতে হয়েছে।
তিনি বলেন, তাকে সত্মব্ধ করতে অনেক ষড়যন্ত্র চললেও তিনি নিজের কর্তব্য থেকে কোনোভাবেই বিচ্যুত হননি। দেশব্যাপী ঘুরে ঘুরে মানুষকে স্বাধীনতার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত সৃষ্টিতে বিশ্ব ঘুরে বেড়িয়েছেন। তার সংগ্রামমুখর জীবনে তিনি বাঙালি জাতির অধিকার আদায়ে জীবনের ঝুঁকি নিতেও পিছপা হননি।

advertisement

Posted ২৩:২২ | মঙ্গলবার, ১৮ মার্চ ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com