রবিবার ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শেখ হাসিনা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে : সেলিম

  |   বুধবার, ০৫ মার্চ ২০১৪ | প্রিন্ট

শেখ হাসিনা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে : সেলিম

salim

ঢাকা, ৫ মার্চ : বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, ‘বিগত মহাজোট সরকারের আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ২০১৩-১৪ সালের পর বিদ্যুতের দাম কমবে। শেখ হাসিনার সরকার তার কথার বরখেলাপ করে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। সাধারণ মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আর সহ্য করা হবে না।’
বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বুধবার দুপুরে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)-এর সামনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর উদ্যোগে অনুষ্ঠিত গণঅবস্থান কর্মসূচি চলাকালে তিনি এ কথা বলেন।
গণঅবস্থান কর্মসূচি চলাকালে বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন- অধ্যাপক শামসুল আলম, বজলুর রশীদ ফিরোজ, সাজ্জাদ জহির চন্দন, লক্ষ্মী চক্রবর্তী, রুহিন হোসেন প্রিন্স, রাজেকুজ্জামান রতন, যুবনেতা কাফি রতন, নারীনেত্রী প্রকৌশলী শম্পা বসু, গার্মেন্টস শ্রমিক নেতা কাজী রুহুল আমিন, শ্রমিক নেতা আ. রাজ্জাক, ক্ষেতমজুর নেতা সৈয়দ আহমেদ, ছাত্রনেতা হাসান তারেক, ছাত্রনেতা ইমরান হাবিব রুমন্ত প্রমুখ। সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়।
অবস্থান কর্মসূচিতে সেলিম বলেন, ‘সরকারকে গণবিরোধী নীতি থেকে সরে আসতে বাধ্য করা হবে। তীব্র আন্দোলনের মাধ্যমে বিদ্যুতের দাম বাড়ানোর চক্রান্ত রুখে দেওয়া হবে। জনগণের সঙ্গে প্রতারণা বন্ধ করুন। আমরা বিদ্যুতের দাম বৃদ্ধির শুনানি নয়, দাম কমানোর শুনানি চাই।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ বিদ্যুতের দাম কমানোর দাবি সমর্থন করে না। আর বিএনপি মূল্য বৃদ্ধির প্রতিবাদে কোনো কথা বলে না। গণবিরোধী অর্থনৈতিক নীতির প্রশ্নে আওয়ামী লীগ, বিএনপি একই কাতারে। গণবিরোধী নীতির বিরুদ্ধে লড়াই করার পাশাপাশি এই দুই দলকেন্দ্রিক মেরুকরণের বাইরে বাম-গণতান্ত্রিক বিকল্প বলয় গড়ে তুলতে হবে।’
সভাপতির বক্তৃতায় বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, ‘সরকার ধনিকগোষ্ঠীর লুটপাটকে পাকাপোক্ত করার জন্য কাজ করছে। সরকার গরিব মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছে। বিদ্যুতের দাম বাড়লে, কৃষি বিপর্যস্ত হবে। পরিবহন খরচ বাড়বে, সেই সঙ্গে জিনিসপত্রের দাম বাড়বে, জীবনযাপন খরচ বাড়বে। গরিব-মেহনতি মানুষ আরও শোষিত হবে। তাই যেকোনো মূল্যে বিদ্যুতের দাম বৃদ্ধির চক্রান্ত ঠেকাতে হবে। বিদ্যুতের দাম বৃদ্ধির চক্রান্তের বিরুদ্ধে সারাদেশে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে।’

advertisement

Posted ১২:৪৭ | বুধবার, ০৫ মার্চ ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com