রবিবার ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শেখ হাসিনার বিচার হবে ফাঁসির মঞ্চে: সারজিস

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট

শেখ হাসিনার বিচার হবে ফাঁসির মঞ্চে: সারজিস

অনলাইন ডেস্ক : শহীদ পরিবারদের সহায়তা যত দ্রুত করা যেত, তত দ্রুত তা হচ্ছে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, শহিদ পরিবারের সদস্যদের এখনও যদি বসতে হয় তাহলে এটি জাতির জন্য লজ্জার।

 

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচিতে এসে তিনি একথা জানান।

এ সময় তিনি জানান, সরকারে যারা ছাত্র প্রতিনিধি রয়েছেন তাদের সাথে শহীদ পরিবারের বিষয়ে কথা হয়েছে। তারা আজকেই শহীদ পরিবারের প্রতিনিধির সাথে কথা বলবেন। আগামীকাল শুক্রবার শহীদ পরিবারের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন এই অভ্যুত্থানের সামনের সারির নেতারা । পরবর্তীতে, রোববার শহীদ পরিবারের সদস্যদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। সেখানে শহীদ পরিবারের যৌক্তিক দাবি গুলো তুলে ধরা হবে।

 

সারজিস বলেন, যদি সরকার হাসিনা ও তার দোসরদের বিচার করতে না পারে, তাহলে এটি হবে এই সরকারের সবচেয়ে বড় সীমাবদ্ধতা। অন্তর্বর্তীকালীন সরকারের সময় সব দাবি আদায় করে নেয়া হবে বলে জানান সারজিস। সারজিস আরও বলেন, খুনী হাসিনার ভারতে বসে নির্লজ্জের মত বক্তব্য দেয়। সেই হাসিনা এই দেশে নির্লজ্জের মত বিচার চায়। তার বিচার হবে ফাঁসির মঞ্চে। যারা হাসিনাকে সমর্থন করছে তাদের শহীদ পরিবার ও তরুণ প্রজন্ম ভুলে যায়নি। সরকারকে শহীদ পরিবারের প্রতিটি যৌক্তিক দাবি পূরণ করতেই হবে বলেও জানান সারজিস। পরে সারজিসের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করে শহীদ পরিবারের সদস্যরা।

advertisement

Posted ১৫:৪৬ | বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

তোমার পথও চেয়ে !!
(4158 বার পঠিত)
নবীজির উম্মত
(2581 বার পঠিত)
তর্জনী
(1562 বার পঠিত)
google5e999233a8e2dbce
(1059 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com