রবিবার ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শেখ হাসিনার কারণে অশুভ শক্তি মাথা চাড়া দিয়ে উঠতে পারেনি

  |   মঙ্গলবার, ৩১ মে ২০২২ | প্রিন্ট

শেখ হাসিনার কারণে অশুভ শক্তি মাথা চাড়া দিয়ে উঠতে পারেনি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনা করেছেন বলেই দেশে অশুভ শক্তি মাথা চাড়া দিয়ে পারেনি বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

 

মঙ্গলবার বিকালে গাজীপুরে শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা শহীদ আহসান উল্লাহ্‌ মাস্টার এম.পির ১৮তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগে আয়োজিত স্মরণ সভায় নাছিম এ কথা বলেন।

 

বাহাউদ্দীন নাছিম বলেন, বিএনপি নেতারা বঙ্গবন্ধুকন্যাকে হত্যার হুমকি দিচ্ছে। পঁচাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার স্লোগান দিয়ে তারা চরম ধৃষ্টতা দেখিয়েছে। কানাডার আদালতও বলেছিল সন্ত্রাসী সংগঠন বিএনপি। এরা সব সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে থাকে। দেশের সব খুনী সন্ত্রাসীদের জায়গা হয় এদের দলে। এ দেশের মানুষ বার বার তাদের আসল চরিত্র দেখেছে।

 

নাছিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন তারা মেনে নিতে পারছে না। তাই তারা তাকে নানাভাবে উৎখাত করতে চায়। তারা প্রধানমন্ত্রীকে খুন করার কথাও বলে বেড়ায়। দেশে অশুভ শক্তি মাথা চাড়া দিয়ে দাঁড়াতে পারেনি শুধু মাত্র শেখ হাসিনার কারণে। সন্ত্রাসীদের কোনো জায়গা বাংলাদেশে হবে না। বাংলাদেশ হবে মুক্তিযুদ্ধের চেতনার গণতান্ত্রিক দেশ।

 

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, কিছুদিন আগে বিএনপির ছাত্র সংগঠনের নেতা কর্মীরা লাঠি,রট, রামদা, লোহার পাইপ নিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের চেষ্টা করে। আমাদের ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষার পরিবেশ রক্ষায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে এই খুনিদের সংগঠন, চাচ্চুদের সংগঠনকে প্রতিহত করেছে। তারা আমাদের বিশ্ববিদ্যালয় গুলোকে অস্থিতিশীল করতে চায়। তারা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে ফায়দা লুটতে চায়।

 

নাছিম বলেন, তারা যদি শান্তিপূর্ণ আন্দোলন করে তাহলে আমরা তাদের বাধা দিবো না। এটা আমাদের অঙ্গিকার। কিন্তু তারা যদি হুমকি দেয়, হত্যাকাণ্ড ঘটানোর মতো ভাষায় বক্তব্য দেয়, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলে তাহলে দেশের মানুষকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করা হবে। আমরা কোনো খুনিদের কাছে মাথানত করবো না। আমরা বীরের জাতি, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। আমরা শেখ হাসিনার নেতৃত্বে তাদেরকে প্রতিহত করবো।

 

শহীদ আহসান উল্লাহ মাস্টারের কথা স্মরণ করে বাহাউদ্দিন নাছিম বলেন, আজ থেকে ১৮ বছর আগে বিএনপি জামাতের প্রত্যক্ষ মদদে সন্ত্রাসীরা গাজীপুরের এই কীর্তিমান মানুষকে হত্যা করেছে। হত্যাকারীদের আড়াল করার জন্য বিএনপি-জামাত অনেক চেষ্টা করেছে। শুধুমাত্র গাজীপুরের মানুষ ও সারা দেশের মানুষের আন্দোলনের কারণে তারা সেটি পারেনি। তারা ক্ষমতায় থাকা অবস্থায় দেশে দুঃশাসন কায়েম করেছে, অত্যাচার, হত্যা, ধর্ষণ, এমন কোনো অপকর্ম নেই তারা করেনি। আমাদের এটি ভুলে গেলে চলবে না যে শহীদ আহসান উল্লাহ মাস্টারের মত এমন একজন সাহসী মুক্তিযোদ্ধা আর কোনদিন খুঁজে পাবো না। কিন্তু তার যে আদর্শ ছিল সেটা আমাদের মনে রাখতে হবে। উনি বিএনপি-জামাতের অত্যাচারের প্রতিবাদ করতে গিয়ে জীবন দিয়েছেন। তার মতো আদর্শবান মানুষই যেন হয় আমাদের আদর্শ।

 

গাজীপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সঞ্জতি কুমার মল্লিকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও বিশেষ বক্তা ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ.কে.এম আফজালুর রহমান বাবু।

 

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. আজমত উল্লা খান, সাধারণ সম্পাদক ( ভারপ্রাপ্ত) আতাউল্ল্যাহ মন্ডল, গাজীপুর সিটি করপোরেশন ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, মেহেদি হাসান মোল্লা , গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মনোয়ারুল ইসলাম বিপুল প্রমুখ।

advertisement

Posted ১৬:৪৩ | মঙ্গলবার, ৩১ মে ২০২২

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com