সোমবার ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শেখ হাসিনার অবৈধ সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে– ব্যারিষ্টার এম.এ.সালাম

  |   মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

salam

নিজস্ব প্রতিনিধি, সিলেট :  যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম.এ.সালাম বলেছেন, শেখ হাসিনার অবৈধ সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে। মহাজোট সরকারের জুলুম-নির্যাতনের বিরুদ্ধে আজ সাধারণ মানুষও জেগে উঠেছে। অবৈধভাবে ক্ষমতায় থাকার যে স্বপ্ন শেখ হাসিনা দেখছেন এদেশের গণতন্ত্রকামী মানুষ তা কখনও পুরণ হতে দেবে না। তিনি বলেন, পরিকল্পিতভাবে গাড়িতে আগুন দিয়ে মানুষ হত্যা করে শেখ হাসিনা তার দায়ভার বিরোধী দলের উপর চাপিয়ে দেয়ার চেষ্টা করছেন। কিন্তু এদেশের মানুষ শেখ হাসিনার সেই অপকৌশল সম্পর্কে জেনে গেছে। তাই অবৈধ এ সরকার শীঘ্রই পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য হবে। তিনি গতকাল মঙ্গলবার দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের উদ্যোগে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। প্রবীণ বিএনপি নেতা হাজী ইলাছ খান-এর সভাপতিত্বে এবং উপজেলা যুবদল নেতা এম.এ. মালেকের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা মকবুল হোসেন মামুন, বিশিষ্ট শিল্পপতি সামছুল খান বাদশাহ, পুষ্পাঙ্গন সমাজ কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি এম.এ হক, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি দবির আহমদ, বিএনপি নেতা মোঃ নুরুজ্জামান, আফরুজ আলী, ফারুক আহমদ মেম্বার, ব্যবসায়ী আব্দুল হাদী, হাজী আরব আলী, হেলাল আহমদ, আব্দুল মতিন মাষ্টার, শফিক আহমদ, ডা: আফতাব আহমদ, যুবদল নেতা শাহাব উদ্দিন, আবু বকর, শামীম আহমদ, ছাত্রদল নেতা আনোয়ার আহমদ, নুরুল ইসলাম, বোরহান আহমদ, আব্দুর রহীম, জসিম আহমদ, অনিক আহমদ প্রমুখ।

advertisement

Posted ১৬:৫৮ | মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com