রবিবার ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শেখ হাসিনাকে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের ফোন

  |   বুধবার, ১১ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

Hasina-bun
বাংলাদেশের চলমান রাজনৈতিক সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জাস্ট নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার বিকালে জাতিসংঘের মহাসচিব প্রধানমন্ত্রীকে ফোন করেছেন বলে তিনি জানান।
তিনি বলেন, জাতিসংঘের মহাসচিব বানকি মুন সফররত সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোকে চলমান পরিস্থিতি নিয়ে দুই দলের মধ্যে সমঝোতার উদ্যোগে সহযোগিতা করার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। একই সঙ্গে চলমান রাজনৈতিক সহিংসতা বন্ধের জন্য আহ্বান জানান।
এর আগে সকাল সাড়ে ৭টার দিকে রাজনৈতিক সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেছেন যুক্তরাষ্ট্রে পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। বিরোধীদলের রাজনৈতিক কর্মসূচী হরতাল-অবরোধ চলাকালে প্রাণহানির ঘটনায় তিনি এই গভীর উদ্বেগ প্রকাশ করেন।

advertisement

Posted ১৫:১৫ | বুধবার, ১১ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com