বুধবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শেখ মুজিবের ৯৪তম জন্মদিন : বঙ্গবন্ধুর প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

  |   সোমবার, ১৭ মার্চ ২০১৪ | প্রিন্ট

hasina

বাসস : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জন্মবার্ষিকী উপলক্ষে মহান নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। প্রধানমন্ত্রী গতকাল সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে কিছুক্ষণের জন্য নীরবে দাঁড়িয়ে থাকেন।

আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে শেখ হাসিনা দলের কেন্দ্রীয় নেতাদের পাশে নিয়ে তার দলের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আবারো পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, মন্ত্রিসভার সদস্যদের মধ্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী ও ড. মসিউর রহমান এবং চিফ হুইপ এ এস এম ফিরোজ।

এছাড়া সেখানে সুরঞ্জিত সেনগুপ্ত, অ্যাডভোকেট সাহারা খাতুন, মাহবুুব-উল আলম হানিফ ও ড. হাছান মাহমুদসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

advertisement

Posted ১০:৩০ | সোমবার, ১৭ মার্চ ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com