রবিবার ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শুক্রবার সকালেও মেট্রোরেল চালানোর পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট

শুক্রবার সকালেও মেট্রোরেল চালানোর পরিকল্পনা

অনলাইন ডেস্ক : শিগগিরই শুক্রবার সকালেও মেট্রোরেল চালানোর পরিকল্পনা করছে ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

 

এ বিষয়ে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেছেন, আগামী মে মাস থেকে এ পরিকল্পনা বাস্তবায়নে কাজ চলছে। উপদেষ্টা মহোদয়ের নির্দেশনা রয়েছে। মে মাসকে আমরা টার্গেট করেছি। আশা করছি, মে মাসের মধ্যে গুছিয়ে ফেলতে পারব।

মঙ্গলবার উত্তরায় মেট্রোরেলের ডিপোতে রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোডের (আরআরআর) সদস্যদের সঙ্গে এক মতবিনিময়সভায় এ কথা জানান আবদুর রউফ।

 

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ঢাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘মেট্রোরেলের পিলারে গ্রাফিতি একসেপটেড। গ্রাফিতে আমাদের উদ্বুদ্ধ করেছে। এটি আমাদের পরিবর্তনের সহায়তা করেছে। কিন্তু মনের আনন্দে এখন অনেকে পোস্টার লাগাচ্ছে।

 

তিনি আরও জানান, ঢাকা শহরের দৃষ্টিনন্দন পরিবেশ বজায় রাখার জন্য সিটি করপোরেশন ও পুলিশকে চিঠি দিচ্ছি। আমাদের যে অ্যাকশন, সেটা আমরা নেব।’

advertisement

Posted ১৪:২০ | মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com