সোমবার ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শীতকালে গরম পানিতে গোসল কতটা ক্ষতিকর? জানেন

  |   মঙ্গলবার, ১৫ জানুয়ারি ২০১৯ | প্রিন্ট

শীতকালে গরম পানিতে গোসল কতটা ক্ষতিকর? জানেন

শীতকাল মানেই অনিয়মিত গোসল। আর গোসল করলেও গরম পানিতে। অনেকেই মনে করেন ঠান্ডার ভয়ে গোসল না করার চেয়ে গরম পানিতে গোসল করাই ভাল। কিন্তু এই ভাবে রোজ গরম পানিতে গোসল করাটা কি স্বাস্থ্যকর? আসুন এ বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক…

শীতকালের শুষ্ক আবহাওয়ায় ত্বকের বিশেষ যত্নের প্রয়োজন। এই সময় বাতাসে আদ্রতার পরিমাণ খুব কম থাকায় আমাদের ত্বকও শুষ্ক হয়ে যায়। শীতকালে বাতাসের অরিরিক্ত শুষ্কতার প্রভাবে আমাদের ত্বক খুবই রুক্ষ্ম, শুষ্ক আর নিষ্প্রাণ হয়ে পড়ে।

ঠান্ডার প্রকোপ থেকে বাঁচতে এই সময় অনেকেই নিয়মিত গরম পানিতে গোসল করেন। বস্টন ইউনিভার্সিটির গবেষকদের মতে, শুষ্ক আবহাওয়ায় নিয়মিত গরম পানিতে গোসল করার ফলে ত্বক তার আদ্রতা দ্রুত হারিয়ে ফেলে। এ ছাড়াও, প্রতিদিন গরম পানিতে গোসল করার ফলে হজমেরও নানা সমস্যা হতে পারে। বেড়ে যেতে পারে কোষ্ঠকাঠিন্যের সমস্যা।

গবেষকদের মতে, শীতকালে ঠান্ডার হাত থেকে বাঁচতে গোসলের পানি সামান্য উষ্ণ হলে ক্ষতি নেই। উষ্ণ পানিতে গোসল করার গোসলের সময় কমিয়ে দেওয়া প্রয়োজন। তবে গোসল বন্ধ করা বা কনকনে ঠান্ডা জলে স্নান না করাই ভাল।

বিডি২৪লাইভ

advertisement

Posted ১৩:১৫ | মঙ্গলবার, ১৫ জানুয়ারি ২০১৯

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com