ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ | প্রিন্ট
সন্তানের বয়স ১০ বছর হলে তার বিছানা আলাদা করে দেওয়ার কথা বলা হয়েছে হাদিসে। আর হাদিসের কিছু বর্ণনায় সাত বছরের কথাও এসেছে।
হাদিসের ভাষ্য মতে সাত বছর বয়স হলে শিশুর বিছানা আলাদা করার ব্যাপারে সতর্ক হওয়া উচিত। অঅর ১০ বছর হয়ে গেলে বিছানা পৃথক করা জরুরি।
আমর ইবনু শুয়াইব (রহ.) থেকে পর্যায়ক্রমে তাঁর পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন—
তোমাদের সন্তানদের বয়স সাত বছর হলে তাদের সালাতের জন্য নির্দেশ দাও। যখন তাদের বয়স ১০ বছর হয়ে যাবে, তখন (সালাত আদায় না করলে) এ জন্য তাদের মারবে এবং তাদের ঘুমের বিছানা আলাদা করে দেবে।’ (আবু দাউদ, হাদিস : ৪৯৫)
আবদুল মালিক বিন রাবি বিন সাবরাহ পর্যায়ক্রমে তাঁর পিতা ও দাদার সূত্রে বর্ণনা করেন, রাসুল (সা.) ইরশাদ করেছেন, ‘যখন সন্তানের বয়স সাত বছর হয়, তখন তার বিছানা আলাদা করে দাও।’ (দারা কুতনি, হাদিস : ৮৮৬)
Posted ১০:০৮ | বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain