সোমবার ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিল্পমন্ত্রী আমুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসির চিঠি

  |   সোমবার, ২৪ মার্চ ২০১৪ | প্রিন্ট

amu-ec

ঢাকা, ২৪ মার্চ : শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর বিরুদ্ধে উপজেলা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ব্যবস্থা নিতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই অভিযোগ আনা হয়েছে ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজির আহমেদের বিরুদ্ধে। অভিযোগেরভিত্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নেয়ার কথাও বলেছে ইসি।
সোমবার জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রিপরিষদ সচিব ও রিটার্নিং কর্মকর্তাকে এ চিঠি দিয়েছে ইসি।
এতে বলা হয়েছে, “আমির হোসেন আমু ঝালকাঠির নলছিটি ও বেনজির আহমেদ ঢাকার ধামরাই উপজেলা নির্বাচনে আচরণবিধির ২২ ধারা লঙ্ঘন করেছেন। তাদের বিরুদ্ধে সুস্পষ্টভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ থাকায় বিষয়টি মাননীয় স্পিকারের সদয় অবগতি জানানোর জন্য নির্বাচন কমিশন নির্দেশনা প্রদান করছে।”
রিটার্নিং কর্মকর্তাকে দেয়া চিঠিতে বলা হয়েছে, “প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্বাচন কমিশন আপনাকে নির্দেশ প্রদান করছে।”
এর আগে রবিবার নরসিংদীর রায়পুর উপজেলা নির্বাচনে সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজুর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে রবিবারই স্পিকারকে চিঠি দেয় ইসি।

advertisement

Posted ১২:০২ | সোমবার, ২৪ মার্চ ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com