| বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
সিলেট, ১২ ডিসেম্বর : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সাবেক এপিএস মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আ স ম রাশেদের ভাই মাসুমের গুলিতে আহত হয়েছেন শিবিরের দুইকর্মী। বৃহস্পতিবার দুপুরে নিজের রিভলবার দিয়েই গুলি চালান তিনি। এতে শিবিরের দুইকর্মী আহত হন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর সোয়া ১টার দিকে শিবির নেতাকর্মীরা মিছিল নিয়ে রায়নগরস্থ রাশেদের বাসায় হামলা চালায়। তারা বাসার গ্লাস ভাঙচুর করে এবং বাসায় আগুন দিতে চাইলে রাশেদের ভাই মাসুম নিজের রিভলবার দিয়ে গুলি করেন। এতে শিবিরের দুইকর্মী গুলিবিদ্ধ হন।
আহত শিবিরকর্মীদের একজনের নাম সায়েম। অপরজনের নাম জানা যায়নি। তাদেরকে নগরীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা গেছে।
এ ব্যাপারে আ স ম রাশেদের সাথে ফোনে যোগাযোগ করে হলে তিনি ফোনে এ বিষয়ে কথা বলতে রাজি হননি।
Posted ১৭:২৭ | বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin