বুধবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শিগগির হচ্ছে না ডিসিসি নির্বাচন : ইসি

  |   বুধবার, ০৫ মার্চ ২০১৪ | প্রিন্ট

শিগগির হচ্ছে না ডিসিসি নির্বাচন : ইসি

dcc

ঢাকা, ৫ মার্চ : সীমানা পুনঃনির্ধারণের জটিলতাসহ বিভিন্ন সমস্যার কারণে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) নির্বাচন শীঘ্রই হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মো. আবদুল মোবারক।
বুধবার নির্বাচন কমিশনারের কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সরকার হেরে যাওয়ার ভয়ে জাতীয় নির্বাচন দিচ্ছে না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেছে। এটা জাতীয় সংসদ নির্বাচন নয়। এই কথাটি জাতীয় সংসদ নির্বাচনের আগে বললে যুক্তিযুক্ত হতো।
এছাড়া বিভিন্ন স্থানে নির্বাচন কমিশনার কর্মকর্তাদের নির্বাচনী আইন ভঙ্গের বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত সিইসি সাংবাদিকদের জানান, নির্বাচন কমিশনের কর্মকর্তারা সচেতনভাবে নির্বাচনী আইন ভঙ্গ করে কি না তার গ্যারান্টি নির্বাচন কমিশন দিতে পারে না। তবে আমার প্রতিষ্ঠানের কেউ অন্যায় করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
প্রথম ধাপের নির্বাচনের চেয়ে দ্বিতীয় ধাপের নির্বাচনে সহিংসতা হয়েছে অনেক বেশি স্বীকার করে মোবারক বলেন, সহিংসতা হয়েছে এটা সত্য তবে আমরা সাধ্যমতো চেষ্টা করবো যেন এ ধরনের সহিংসতা আর না হয়। নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয় সে চেষ্টাই করা হচ্ছে।
প্রয়োজনে আইন-শৃঙ্খলা ব্যবস্থা আরো জোরদার করা হবে বলে জানান তিনি।

advertisement

Posted ১২:৫২ | বুধবার, ০৫ মার্চ ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com