শনিবার ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শায়খুল ইসলাম ইন্টারন্যাশনাল জামেয়ার পুরষ্কার বিতরনী – বিশ্বব্যাপী ইসলামের দাওয়াত পৌছে দিতে আরবী ও ইংরেজি ভাষার উপর দক্ষতা অর্জন করতে হবে : সৈয়দ নাইম আহমদ

  |   সোমবার, ০৯ জুন ২০১৪ | প্রিন্ট

9.6.14

সালিম কাসেমী, সিলেট :  ইউকে বাংলাটিভির জনপ্রিয় উপস্থাপক ও জমিয়তে উলামা ইউকের সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ নাঈম আহমদ বলেছেন, ইসলাম হচ্ছে সার্বজনীন, মানব কল্যানের ধর্ম। সমাজ নীতি, অর্থনীতি, রাজনীতি সহ মানুষের জীবনের সকল দিকের শান্তিপুর্ন সমাধান রয়েছে এতে। জীবনের প্রতিটি স্তরেই ইসলামের দিক র্নিদেশনা বিদ্যমান। তিনি বলেন, তালিম, তারবিয়াত এর পাশাপাশী রাজনীতির ময়দানে উলামায়ে কেরামের শক্তঅবস্থান রাখা উচিত। রাজনীতির ময়দানে ইসলাম পন্থীদের র্দুবলতার সুযোগেই আজ বাতিল শক্তির কাছে আমরা মারখাচ্ছি। সোমবার দুপুরে সিলেট নগরীর রায়নগরস্থ ‘শায়খুল ইসলাম ইন্টার ন্যাশনাল জামেয়ার পরীক্ষায় উত্তীর্ন শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রফেসর মাওলানা সৈয়দ একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামিয়াতুল খায়ের সিলেটের পরিচালক মুফতি আব্দুল মুন্তাকিম, তৈয়ব আলী ডিগ্রীকলেজের অধ্যক্ষ মুফিজুর রহমান চৌধুরী, ইংল্যন্ড প্রবাসী আলহাজ্ব শামসুজ্জামান চৌধুরী, সৌদিআরব প্রবাসী মাওলানা এনামুল হক, জমিয়তের কেন্দ্রীয় নেতা মুফতি নাসির উদ্দীন খান, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, হাতুরা মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মতিন নবীগঞ্জী, জামিয়া দারুল কোরআনের শিক্ষক মাওলানা আলী নুর, সিলেট রির্পোট ডটকম সম্পাদক মুহাম্মদ রুহুল আমীন নগরী।

জামিয়ার নির্বাহী পরিচালক মাওলানা সৈয়দ সালিম কাসেমী ও হাফিজ আকবর আলীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জামিয়ার শিক্ষক মাওলানা মাহবুব সিরাজী, খন্দকার মসজিদের ইমাম হাফিজ মাওলানা আব্দুল হান্নান, দফতরী পাড়া জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা আব্দুশ মহিদ,দর্জিপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আজির উদ্দীন, হাফিজ মাওলানা আবুল কাসেম কাসেমী, মাওলানা হোসাইন আহমদ এনাম, মাওলানা তাজুল ইসলাম, হাফিজ আহমাদুল হক উমামা, হাফিজ হাতিম, মুফতি মুতিউর রহমান, হাফিজ আলমগরি , নাজমুল ইসলাম, হাফিজ জাকির আহমদ প্রমুখ। পবিত্র কোরআন তেলাওয়াত করেন, হাফিজ নুরে আলম সিদ্দিক, হাফিজ মুহিবুল্লাহ মুহসিন।

advertisement

Posted ১২:২৮ | সোমবার, ০৯ জুন ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com