রবিবার ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শাপলায় বাধা দিলে সারা দেশে সমাবেশ: হেফাজত

  |   রবিবার, ২২ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

শাপলায় বাধা দিলে সারা দেশে সমাবেশ: হেফাজত
hafajot
হাটহাজারী প্রতিনিধি, 

হাটহাজারী : হেফাজতে ইসলামের নেতারা সরকারকে হঁশিয়ার করে বলেছেন, তাদের ২৪ ডিসেম্বর শাপলা চত্বরের মহাসমাবেশে বাধা এলে সারা দেশে সমাবেশের ডাক দেয়া হবে।

রোববার হেফাজতের কেন্দ্রীয় ও বিভিন্ন জেলার দায়িত্বশীল নেতারা এক যুক্ত বিবৃতিতে সরকারের উদ্দেশে এ হুঁশিয়ারি দেন।

‘ঢাকায় হেফাজতে ইসলামের সম্মেলন করতে দেয়া হবে না’ বলে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু যে বক্তব্য দিয়েছেন, তাকে ‘ঔদ্ধত্যপূর্ণ’ বক্তব্য আখ্যা দিয়ে হেফাজতের নেতারা অবিলম্বে তা প্রত্যাহারের আহ্বান জানান।

বিবৃতিতে হেফাজতের নেতারা বলেন, “আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস মুসলমানের ঈমান। সম্প্রতি সরকার নানা অজুহাত দেখিয়ে দেশের বিভিন্ন স্থানে তাফসিরুল কুরআন মাহফিল, ওয়াজ মাহফিল, ইসলামী সম্মেলন প্রভৃতি ধর্মীয় কর্মসূচিতে বাধা দিয়ে কুরআন-হাদিসের চর্চা বন্ধ করতে চায়। যারা ইসলামের বিরুদ্ধে ময়দানে অবতীর্ণ হতে চায়, তাদের বিরুদ্ধে গোটা দেশে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

শাপলা চত্বরের মহাসমাবেশ কোনো রাজনৈতিক সমাবেশ নয় দাবি করে হেফাজতের নেতারা বলেন, “এই সমাবেশে বাধা এলে দেশব্যাপী ধর্মপ্রাণ মুসলমানরা গর্জে উঠবে। আমরা আশা করি, সরকার পায়ে পা দিয়ে নবীপ্রেমিক জনতার সঙ্গে ঝগড়া বাধানোর মতো বোকামি করবে না।”

বিবৃতিদাতারা হলেন হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ্ বাবুনগরী, শায়খুল হাদিস আল্লামা নূর হোসাইন কাসেমী, ঢাকা; মাওলানা শাহ্ আহমদুল্লাহ্ আশরাফ, ঢাকা; আল্লামা হাফেজ শামসুল আলম, মুহাদ্দিস দারুল উলূম হাটহাজারী; শায়খুল হাদিস আল্লামা হাফেজ আহমদুল্লাহ আল্লামা মুফতি মুজাফফর আহমদ, পটিয়া; শায়খুল হাদিস আল্লামা তাফাজ্জুল হক, হবিগঞ্জ; মাওলানা আবদুল মালেক হালিম, হাইলধর; মাওলানা আবদুল হামিদ, পীর সাহেব মধুপুর; মাওলানা আবদুর রহমান হাফেজ্জী, মোমেনশাহী; মাওলানা মোবারকুল্লাহ, প্রিন্সিপাল, জামিয়া ইউনুসিয়া বি. বাড়িয়া; মাওলানা জুনাইদ আল হাবিব, ঢাকা; মাওলানা মুহিবুল হক, গাছবাড়ি, সিলেট; শায়খুল হাদিস মাওলানা মুহাম্মদ ইদরিস, নাজিরহাট; শায়খুল হাদিস মাওলানা সাজেদুর রহমান, বি.বাড়িয়া; শায়খুল হাদিস মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী, মোমেনশাহী; শায়খুল হাদিস মাওলানা নুরুল হক, বটগ্রাম মাদরাসা, কুমিল্লা; শায়খুল হাদিস মাওলানা আবদুল কুদ্দুস, ফরিদাবাদ; মাওলানা মাহফুজুল হক, জামিয়া রহমানিয়া, ঢাকা; মাওলানা মনজুরুল ইসলাম, ইসলামবাগ মাদরাসা; মাওলানা আবুল হাসনাত আমিনী, লালবাগ, ঢাকা; মাওলানা আবু জাফর, সাভার; মাওলানা তাজুল ইসলাম, পীর সাহেব ফিরোজশাহ্; মাওলানা মোশতাক আহমদ, প্রিন্সিপাল দারুল উলুম খুলনা; মাওলানা ওবাইদুর রহমান মাহবুব, প্রিন্সিপাল, জামিয়া মাহমুদিয়া বরিশাল; শায়খুল হাদিস মাওলানা মুহাম্মদ ইয়াকুব, বগুড়া; শায়খুল হাদিস মাওলানা মুফতি আবুল হাসান, রংপুর; মুফতি মাসুদুল করিম, গাজীপুর; মাওলানা মুফতি সাঈদ নূর, মানিকগঞ্জ; মাওলানা আবদুল আউয়াল, নারায়ণগঞ্জ; মাওলানা ইসমাইল নূরপুরী, নরসিংদী ও মাওলানা আবুল কাসেম, ফেনী।

advertisement

Posted ২৩:৪৬ | রবিবার, ২২ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com