সোমবার ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শাকিব-তিশার ‘প্রেম করে আমি মরবো’

  |   মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

sakib tisha
নিজস্ব প্রতিবেদক, 

ঢাকা: ‘প্রেম করে আমি মরবো’ ছবির মাধ্যমে শাকিব খানের সঙ্গে প্রথমবারের মতো জুটি বাঁধলেন তিশা। এটা তিশার চলচ্চিত্র ক্যারিয়ারের চতুর্থ ছবি। এর আগে মোস্তফা সরয়ার ফারুকীর ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’ ও প্রয়াত তারেক মাসুদের ‘রানওয়ে’ ছবিতে কাজ করেন এ অভিনেত্রী।

‘প্রেম করে আমি মরবো’ ছবিটি নির্মাণ করছেন ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’(শাকিব-জয়া) ছবির পরিচালক সাফিউদ্দিন সাফি। ছবিটি প্রযোজনা করবে ফ্রেন্ডস মুভিজ ইন্টারন্যাশনাল। আগামী বছরের ফেব্রুয়ারি থেকে ছবির শুটিং শুরু হবে। ছবির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখছেন রুম্মান রশীদ খান।

‘প্রেম করে আমি মরবো’ সম্পর্কে শাকিব বলেন, “এ বছর আমার মুক্তিপ্রাপ্ত সফল ছবিগুলোর মধ্যে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ অন্যতম। সেই ধারাবাহিকতা ধরে রাখতে সংশ্লিষ্ট প্রায় সবাই থাকছেন ‘প্রেম করে আমি মরবো’ ছবিতে। ফ্রেন্ডজ মুভিজ ইন্টারন্যাশনাল একটি ভাল কাজের জন্য খরচ করতে কার্পণ্য করে না। এ ছবিতেও সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ ছবির মতো এ ছবির গল্প, সংলাপেও নতুনত্বের ছোঁয়া আছে। দেশ ও দেশের বাইরে কাজ করা হবে। এ কারণে তাদের সঙ্গে আবারো কাজ করার জন্য অপেক্ষা করছি। তাছাড়া পরিচালক সাফির সঙ্গে বরাবরই কাজ করতে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি। ”

advertisement

Posted ২১:১৩ | মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com