রবিবার ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শাকসু নির্বাচনের প্রচারে ১২ ঘণ্টা সময় বাড়ল

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট

শাকসু নির্বাচনের প্রচারে ১২ ঘণ্টা সময় বাড়ল

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনে প্রার্থীদের দাবিতে প্রচারের জন্য ১২ ঘণ্টা সময় বৃদ্ধি করেছে নির্বাচন কমিশন।

আজ সকাল ১০টায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ জানুয়ারি বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক দেশের সব নির্বাচনের ওপর স্থগিতাদেশ দেওয়ায় শাকসু নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের প্রচারে বিঘ্ন ঘটে।

পরে ১৫ জানুয়ারি নির্বাচন কমিশন শাকসু নির্বাচন ২০ জানুয়ারি অনুষ্ঠানের অনুমতি দেয়। প্রার্থীদের প্রচারের সুবিধার্থে শাকসু নির্বাচনের প্রচারে শেষ সময় ১৮ জানুয়ারি রাত ৯টা পর্যন্ত বৃদ্ধি করা হলো।

উল্লেখ্য, দীর্ঘ ২৮ বছর পর আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে শাকসু নির্বাচন। ৬ কেন্দ্রের মোট ১৭৮টি বুথে চলবে ভোটগ্রহণ।

advertisement

Posted ০৬:২৮ | রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com