| শনিবার, ২৫ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
ঢাকা, ২৫ জানুয়ারি : বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটে যোগ দিলো কাজী জাফরের নেতৃত্বাধীন জাতীয় পাটি। শনিবার রাত ৮টা ৪০ মিনিটে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বেগম খালেদা জিয়ার হাতে ফুলের তোড়া দিয়ে তিনি ১৮ দলীয় জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দেন।
অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণি, ড. খন্দকার মোশাররফ হোসেন, বেগম সারোয়ারি রহমান, মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপনসহ ১৮ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
এছাড়া ১৮ দলীয় জোটের লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমেদ, কল্যাণ পার্টির সভাপতি মে.জে.(অব.) সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান আব্দুল লতিফ নেজামী প্রমুখ।
এর আগে শনিবার বিকালে রাজধানীর গুলশানে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বর্ধিত সভা শেষে এক সংবাদ সম্মেলনে জাতীয় পার্টি একাংশের চেয়ারম্যান কাজী জাফর বলেছেন, এরশাদ হলেন খলনায়ক, খেলোয়াড় আর রওশন এরশাদ আওয়ামীপন্থী জাতীয় পার্টির নেতা।
তিনি বলেন, আজকেই আমরা ১৮ দলে যোগ দেব ইনশাআল্লাহ। ১৮ দল ১৯ দলে পরিণত হবে।
Posted ২০:০০ | শনিবার, ২৫ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin