সোমবার ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শব্দের চেয়ে বেশি গতিতে উড়তে সক্ষম স্ক্র্যামজেট

  |   সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

scramjet

শব্দের চেয়ে বেশি গতিতে উড়তে সক্ষম মানুষ্যবিহীন স্ক্র্যামজেট Boeing X-51A।  নাসা নির্মিত স্ক্র্যামজেটটি পরীক্ষাকালীন সময়ে সর্বোচ্চ গতি এবং একই সাথে দীর্ঘ সময় উড্ডয়নের রেকর্ড অর্জন করেছে।

সবচেয়ে মজার বিষয় হল অক্সিজেন জ্বালানি হিসাবে ব্যবহারের ফলে এর আকৃতি ছোট, হালকা এবং দ্রুত গতি সম্পন্ন। স্ক্র্যামজেট এর গতি শব্দ এর সাথে তুলনা করে নির্ধারণ করা হয়। স্ক্র্যামজেট শব্দের গতির চেয়ে বেশি গতিতে ফ্লাইট দিতে সক্ষম। এই ধরণের উড্ডয়ন যানগুলোর গতি সাধারণত মাক সংখ্যা দ্বারা মাপা হয়। মাক সংখ্যা হল বাতাস বা অন্য কোন মাধ্যমের মধ্য দিয়ে চলমান কোন বস্তুর গতিকে শব্দের গতি দ্বারা ভাগ করে প্রাপ্ত সংখ্যা।

বায়ুমন্ডল ভেদ করে মাক ৫.৫ এর উপর গতিসীমায় উড্ডয়ন করলে বাতাস সবোর্চ্চ তাপীয় সীমায় পৌছায়। এর ফলে উড্ডয়ন যান, প্লেন গলে যেতে পারে। কিন্তু স্ক্র্যামজেটটি হাইপারসনিক ফ্লাইট দেয়ার জন্য তৈরি বিশেষ প্রকারের স্ক্র্যামজেট। এটি X-51A WaveRider নামেও পরিচিত। হাইপারসনিক স্পিড ছিল শব্দের চেয়েও ৫গুণ বেশি মাত্রার।

খুব দ্রুত সময়ের মধ্যে, স্ক্র্যামজেটটি মাক ৪.৮ মাত্রার গতি অর্জন করে। পরে চূড়ান্ত সময়ে এটি মাক ৫ ছাড়িয়ে যায়। বিস্ময়কর ব্যাপার এই বিশাল হাইপারসনিক গতি নিয়েও এটি ৩ মিনিটের বেশি সময় ফ্লাইট দেয়। সময় এবং গতি দুটিতেই X-51A WaveRider রেকর্ড করে।

advertisement

Posted ২৩:২৩ | সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com