শুক্রবার ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শপথ নিলেন প্রধানমন্ত্রী , ২৯ মন্ত্রী, ১৭ প্রতিমন্ত্রী ও ২ উপমন্ত্রী

  |   রবিবার, ১২ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট

pm-new

৪৯ সদস্যের মন্ত্রিসভার শপথের মধ্যে দিয়ে টানা দ্বিতীয় দফায় সরকার গঠন করলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, যিনি নিজে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হলেন।

বিগত সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের পর ২০০৮ সালের নির্বাচনে জিতে ২৪ জন মন্ত্রী ও আটজন প্রতিমন্ত্রী নিয়ে সরকার গঠন করছিলেন শেখ হাসিনা। অবশ্য পরে কয়েক দফা সম্প্রসারণে মন্ত্রিসভার সদস্য সংখ্যা দাঁড়ায় ৫০ জনে।

এরপর নির্বাচনের আগে সংসদে প্রতিনিধিত্বকারী বিভিন্ন দলের সাংসদদের নিয়ে শেখ হাসিনা করেন ২৯ সদস্যের নির্বাচনকালীন মন্ত্রিসভা।

ওই সরকারে কেনো উপমন্ত্রী না থাকলেও শেখ হাসিনার ১৯৯৬ সালের সরকারে ছিলেন।

প্রধানমন্ত্রী: শেখ হাসিনা।

মন্ত্রী (২৯ জন) : আবুল মাল আবদুল মুহিত, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, আব্দুল লতিফ সিদ্দিকী, মোহাম্মদ নাসিম, সৈয়দ আশরাফুল ইসলাম, খোন্দকার মোশাররফ হোসেন, রাশেদ খান মেনন, অধ্যক্ষ মতিউর রহমান, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আ ক ম মোজাম্মেল, মো. ছায়েদুল হক, ইমাজউদ্দিন প্রামানিক, ওবায়দুল কাদের, হাসানুল হক ইনু, আনিসুল ইসলাম মাহমুদ, আনোয়ার হোসেন মঞ্জু, নুরুল ইসলাম নাহিদ, শাজাহান খান, আনিসুল হক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মুজিবুল হক, আ হ ম মোস্তফা কামাল, আসাদুজ্জামান নুর, মোস্তাফিজুর রহমান ফিজার, সৈয়দ মহসিন আলী, শামসুর রহমান শরীফ ডিলু, মো. কামরুল ইসলাম।

প্রতিমন্ত্রী (১৭ জন):  মো. মুজিবুল হক চুন্নু, ইয়াফেস ওসমান, এম এ মান্নান, মির্জা আজম, প্রমোদ মানকিন, বীর বাহাদুর, নারায়ণ চন্দ্র চন্দ, বীরেন শিকদার, আসাদুজ্জামান খান কামাল, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, ইসমত আরা সাদেক, মেহের আফরোজ চুমকি, মশিউর রহমান রাঙ্গা, শাহরিয়ার আলম, জাহিদ মালেক স্বপন, নসরুল হামিদ বিপু, জুনায়েদ আহমেদ পলক।

উপমন্ত্রী (২ জন): আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, আরিফ খান জয়।

নতুন মন্ত্রিসভায় জাতীয় পার্টির সদস্য রয়েছেন তিনজন। ওয়ার্কার্স পার্টির, জাসদ ও জেপির একজন। বাকি সবাই আওয়ামী লীগের।

advertisement

Posted ১০:৪৪ | রবিবার, ১২ জানুয়ারি ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com