রবিবার ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রোজায় মক্কা-মদিনার তাপমাত্রা কেমন থাকবে?

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট

রোজায় মক্কা-মদিনার তাপমাত্রা কেমন থাকবে?

ধর্ম ডেস্ক : পবিত্র রমজানে মাসে মক্কা ও মদিনায় বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় কম হতে পারে এবং তাপমাত্রা সামান্য বেশি থাকবে বলে পূর্বাভাস দিয়েছে সৌদি আরবের ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি (এনসিএম)। সংস্থাটি জানিয়েছে, মাসজুড়ে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও মোট বৃষ্টিপাত মৌসুমি গড়ের নিচে থাকার আশঙ্কা রয়েছে।

এনসিএমের প্রাথমিক জলবায়ু পূর্বাভাস অনুযায়ী, রমজান মাসে মক্কা ও মদিনা দুই শহরেই বৃষ্টিপাতের পরিমাণ গড়ের তুলনায় কম হতে পারে। সাধারণত মাসিক গড় বৃষ্টিপাত মক্কায় প্রায় ৪ দশমিক ২ মিলিমিটার এবং মদিনায় ৪ দশমিক ৩ মিলিমিটার। রমজানে যদি বৃষ্টি হয়, তা হালকা মাত্রার মধ্যেই সীমাবদ্ধ থাকার সম্ভাবনা বেশি।

তাপমাত্রার দিক থেকেও স্বাভাবিকের চেয়ে কিছুটা উষ্ণ পরিস্থিতির আভাস দিয়েছে কেন্দ্রটি। পূর্বাভাসে বলা হয়েছে, মক্কায় গড় তাপমাত্রা সর্বোচ্চ প্রায় ১ ডিগ্রি সেলসিয়াস এবং মদিনায় সর্বোচ্চ প্রায় ১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

ঐতিহাসিক তথ্য অনুযায়ী, রমজান মাসে মক্কায় গড় তাপমাত্রা প্রায় ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং মদিনায় ২৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

এনসিএম জানিয়েছে, এই মৌসুমি পূর্বাভাসের লক্ষ্য হলো প্রস্তুতি ও পরিচালন সক্ষমতা জোরদার করা। বিশেষ করে রমজান মাসে দুই পবিত্র মসজিদের দর্শনার্থীদের সেবায় নিয়োজিত বিভিন্ন সংস্থার জন্য। পাশাপাশি সর্বশেষ আবহাওয়া তথ্য ও নিয়মিত জলবায়ু ব্রিফিং পেতে জনসাধারণকে সংস্থাটির সরকারি চ্যানেল অনুসরণ করার আহ্বান জানিয়েছে এনসিএম।

সূত্র : সৌদি গেজেট

advertisement

Posted ০৯:০৯ | শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com