রবিবার ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রোগীকে টেনে হেঁচড়ে এক্স-রে রুমে নিল হাসপাতালের কর্মী, ভিডিও ভাইরাল

  |   রবিবার, ৩০ জুন ২০১৯ | প্রিন্ট

রোগীকে টেনে হেঁচড়ে এক্স-রে রুমে নিল হাসপাতালের কর্মী, ভিডিও ভাইরাল

ট্রলি না থাকায় শয্যাশায়ী এক রোগীকে বিছানার চাদরে শুইয়ে টানতে টানতে এক্স-রে রুমে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল হাসপাতালের এক কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ভারতের মধ্যপ্রদেশের জবলপুরের নেতাজি সুভাষচন্দ্র বসু হাসপাতালের। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পরই হাসপাতালের তিন জন কর্মীকে সাসপেন্ড করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

সংবাদ সংস্থা এএনআই ভিডিও টুইট করেছে। তাতে দেখা যাচ্ছে, হাসপাতালের মেঝেতে পড়ে আছেন রোগী। তিনি একেবারেই শয্যাশায়ী। উঠে বসার ক্ষমতাটুকুও নেই। কিন্তু দ্রুত ওই রোগীকে এক্স-রে রুমে নিয়ে যাওয়ার প্রয়োজন ছিল। এরপরই দেখা যায়, হাসপাতালের এক কর্মী রোগী যে চাদরের উপরে শুয়ে ছিলেন, সেটারই একটা দিক ধরে টানতে শুরু করেন। এভাবে হাসপাতালের এক্স-রে রুমে পৌঁছান। পিছনে রোগীর এক আত্মীয়ও ছিলেন।

হাসপাতাল সূত্রের খবর, সেই সময় অতিরিক্ত ট্রলি ছিল না। ফলে নাকি বাধ্য হয়েই রোগীকে এভাবে টেনে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালে শুধু যে ট্রলির অভাব তা-ই নয়, ভিডিওতে এটাও দেখা গেছে, অসংখ্য রোগী মেঝেতে শুয়ে আছেন।

নেতাজি সুভাষচন্দ্র বসু হাসপাতালের ভিডিও সামনে আসার পরই তুমুল সমালোচনা শুরু হয়েছে। হাসপাতালের ডিন নভনীত সাক্সেনা এই ঘটনায় সঙ্গে যুক্ত তিন কর্মীকে সাসপেন্ড করেছেন এবং ঘটনার পূর্ণ তদন্তের আশ্বাস দিয়েছেন।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

সূত্র: আনন্দবাজার

advertisement

Posted ১২:১১ | রবিবার, ৩০ জুন ২০১৯

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com