শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রাস্তা পরিস্কারের মধ্য দিয়ে কাজ শুরু জামায়াত আমিরের

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট

রাস্তা পরিস্কারের মধ্য দিয়ে কাজ শুরু জামায়াত আমিরের

ঢাকা-১৫ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পরদিন রাস্তা পরিষ্কারের মধ্য দিয়ে কাজ শুরু করলেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। বুধবার ফজরের পর মিরপুরের মনিপুরে বাইতুর নুর মসজিদের সামনে থেকে এই পরিচ্ছন্নতার কাজ শুরু করেন তিনি।

বেশ কিছুক্ষণ রাস্তার ময়লা নিজ হাতে ঝাড়ু দিয়ে পরিস্কার করেন জামায়াত আমির। এ সময় তারসঙ্গে এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে উপস্থিত সাংবাদিকদের জামায়াত আমির বলেন, ‘আমরা সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছি। আমরা সংসদে ভাল কিছু করতে চাই। আর সংস্কারের মাধ্যমে সমাজের ময়লা দুর করতে চাই। রাস্তা-ড্রেনের ময়লা-আবর্জনা থেকে শুরু করে মানুষের মনের আবর্জনাও আমরা দুর করতে চাই।’

তিনি বলেন, ‘আমি কথা দিয়েছিলাম-নির্বাচিত হলে প্রথম দিনের কাজ শুরু করবো রাস্তা পরিষ্কারের মধ্য দিয়ে। সেই কথা রাখতে এসেছি। এই পরিচ্ছন্না অভিযানের মাধ্যমে এলাকাবাসী ও দেশবাসীকে বার্তা দিতে চাই যে, আমরা এমন একটা সমাজ গড়বো, যেখানে পরিবেশের পাশাপাশি এবং মনটাও সুন্দর থাকবে। ’

তিনি বলেন, ‘পরিবেশ সুন্দর থাকলে তার ইতিবাচক প্রভাব মনোজগতের ওপর পড়ে। এই মানুষগুলো ভাল হয়, সমাজের জন্য দরদী ও দায়িত্ববোধ সম্পন্ন হয়। আমাদের ছোট দেশ, সবাই নিজ নিজ আঙ্গিনা পরিষ্কার রাখলেই দেশ পরিষ্কার হয়ে যাবে।’

জামায়াত আমির বলেন, ‘এটা লোকদেখানো কাজ নয়, আমাদের প্রত্যেক ইউনিট ফজরের নামাজের পর কমপক্ষে আধাঘন্টা এই পরিচ্ছন্নতার কাজ করবে। সরকারের ফান্ড পাই বা না পাই, এই এলাকাকে মডেল এলাকা করতে চাই। তবে সরকার যেন ন্যায্য পাওনাটা দেয়।’

তিনি বলেন, ‘শুধু আমি নই, আমার প্রতিদ্বন্দ্বিদেরও ওয়াদা ছিল-ভাল মিরপুর-কাফরুল গড়বো। প্রতিদ্বন্দ্বিদেরও অভিনন্দন জানাই। আমি সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। আমাদের কাজের মাধ্যমে জনগণকে প্রশান্তি দেওয়া, জনগণের নিরাপত্তা ফিরিয়ে আনা ও সব শঙ্কা দূর করে ভ্রাতৃত্বমূলক সমাজব্যবস্থা গড়ে তুলতে চাই। দলমত ও ধর্মের উর্ধ্বে উঠে এই কাজ করতে চাই। সারাদেশে আমাদের সহকর্মীদের প্রতি একই বার্তা থাকবে।’

জামায়াত আমির বলেন, ‘এই কাজ আমি শুরু করলাম। আমি ঢাকায় থাকলে প্রতিদিন এখানে এসে রাস্তা ঝাড়ু দিব, আর ঢাকার বাইরে যেখানে যাব, সেখানেই সহকর্মীদের নিয়ে একই কাজ করবো।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, ‘বিএনপির সংস্কার পরিষদের শপথ না নেওয়া জুলাইকে অপমানের শামিল। কারণ জুলাই না এলে তারেক রহমান যেমন প্রধানমন্ত্রী হতে পারতেন না, আমিও বিরোধীদলীয় নেতা হতে পারতাম না।’ এ সময় ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

advertisement

Posted ০৫:১২ | বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com