| সোমবার, ২৩ জুন ২০১৪ | প্রিন্ট
ঢাকা, ২৩ জুন ২০১৪ ( স্বাধীনদেশ ) : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, নির্বাচন নিয়ে জাতিসংঘে রাষ্ট্রপতির এ ধরনের মনত্মব্য প্রমাণ করে তিনি তার ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছেন। রাষ্ট্রপতি দেশের নয়, দলের মধ্যে বিলীন হয়ে গেছেন। বান কি মুনের সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতি দেশের নয়, আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করেছেন।
সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন নামক সংগঠনের ‘ঐতিহাসিক পলাশী ট্র্যাজেডি : আজকের বাংলাদেশ’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে।
তিনি বলেন, গত ৫ জানুয়ারি যে নির্বাচন হয়েছে, তা দেশবাসী ও বিশ্ববাসী দেখেছে। রাষ্ট্রপতি আব্দুল হামিদ জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গে বৈঠকে বলেছেন, দেশের মানুষ নির্বাচন মেনে নিয়েছে। তারা বর্তমান সরকারকে সমর্থনও জানিয়েছে।
ব্যারিস্টার রফিকুল বলেন, জাতিসংঘ মহাসচিব রাষ্ট্রপতি আব্দুল হামিদের কথা বিশ্বাস করেননি বলেই সংসদের বাইরের দলগুলোকে নিয়ে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন।
ব্যারিস্টার রফিকুল বলেন,দেশে এখনও মীরজাফরের দল সম্পদ লুটপাটে ব্যস্ত। তার প্রমাণ সুইস ব্যাংকে বাংলাদেশি অর্থের পরিমাণ বেড়ে যাওয়া। তিনি বলেন, দেশের সম্পদ যারা লুট করে বিদেশে পাচার করছে, তাদের বিচার এ দেশের মাটিতেই হবে।’
সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রম্নল কবির খোকন, মেজর (অব.) মুহাম্মদ হানিফ, আবু নাসের মুহাম্মদ রহমতুলস্নাহ প্রমুখ।
Posted ১৩:৩২ | সোমবার, ২৩ জুন ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin