রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রাশিয়ার প্রেসিডেন্টকে ওবামার ফের ফোন

  |   শুক্রবার, ০৭ মার্চ ২০১৪ | প্রিন্ট

obama -rasia

বিবিসি, ৭ মার্চ  :  ছয়দিন পরই ইউক্রেন সঙ্কট নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাাদিমির পুতিনকে ফোন করলেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট বারাক ওবামা। ফোনালাপে ওবামা ক্রিমিয়া থেকে রুশ সেনা সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে পুতিন বলেছেন ইউক্রেনের চলমান পরিস্থিতি দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবেনা।

পুতিনের সঙ্গে ফোনালাপের আগে প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ইউক্রেনের সরকারের সমর্থন ছাড়াই রাশিয়ার সাথে সংযুক্ত হওয়ার যে প্রস্তাব ক্রিমিয়ার সংসদ পাশ করেছে তা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। ক্রিমিয়ার আঞ্চলিক পার্লামেন্ট বিপুল ভোটে দেশটিকে রাশিয়ার অংশ বানাবার পক্ষে রায় দেয়ার পর ওবামা তার প্রতিক্রিয়া জানান।
ওবামা বলেন, প্রস্তাবটি ইউক্রেনের সংবিধান ও আন্তর্জাতিক আইনকে লংঘন করে। ইউক্রেনের ভবিষ্যত নিয়ে যে কোনো ধরনের আলোচনা বা পরিকল্পনা কিয়েভের বৈধ সরকারকে নিয়েই করা উচিত।
ওবামা আরও বলেছেন যে, ইউক্রেনকে বিভক্ত করবার জন্য অতি উৎসাহিত হয়ে প্রস্তাব পাশ করেছে ক্রাইমিয়ার সংসদ। ওদিকে ইউক্রেনের অন্তর্বতী প্রেসিডেন্ট ওলেকজান্দার তুর্চিনভও ক্রাইমিয়ার প্রস্তাবকে অবৈধ উল্লেখ করেছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইতোমধ্যেই রাশিয়ার উপরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারী করার জন্য মত দিয়েছেন, এবং ইউরোপীয় ইউনিয়নও নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে চিন্তা-ভাবনা করছে।

advertisement

Posted ১২:১১ | শুক্রবার, ০৭ মার্চ ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com