বুধবার ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রামুর বৌদ্ধ বিহার পরিদর্শন করলেন : রাষ্ট্রপতি

  |   সোমবার, ১০ মার্চ ২০১৪ | প্রিন্ট

ramur-bouddhobihar-porid

রামু (কক্সবাজার) প্রতিনিধি :  রামুর বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গতকাল সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ১১টায় হেলিকপ্টারযোগে তিনি রামুতে পৌঁছে ফতেখারকুল ইউনিয়নের শ্রীকুল এলাকার মৈত্রী বিহার, লাল চিং, সাদা চিং, অপর্ণা চরণ বৌদ্ধ বিহার পরিদর্শন করেন। সেখানে ১৫ মিনিট অবস্থানের পর কেন্দ্রীয় সীমা বিহারে গেলে বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তরুণ বড়ুয়াসহ বৌদ্ধ নেতারা রাষ্ট্রপতিকে স্বাগত জানান।

সীমা বিহার পরিদর্শনকালে রাষ্ট্রপতি বিহারের অধ্যক্ষ পণ্ডিত সত্যপ্রিয় মহাথের এবং স্থানীয় বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন। এসময় রাষ্ট্রপতিকে পণ্ডিত সত্যপ্রিয় মহাথের বইসহ শুভেচ্ছা উপহার প্রদান করেন। বিহার কমিটির পক্ষ থেকে প্রদান করা হয় সম্মাননা ক্রেস্ট। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নিজেও পণ্ডিত সত্যপ্রিয় মহাথেরের হাতে ক্রেস্ট তুলে দেন।
পরে বেলা সাড়ে ১২টার দিকে রামুর জেয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ি এলাকায় ১০০ ফুট সিংহ শয্যা বুদ্ধ মূর্তি সম্বলিত বিমূক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রে গেলে বিহারাধ্যক্ষ করুণাশ্রী মহাথের রাষ্ট্রপতিকে স্বাগত জানান। রাষ্ট্রপতি উল্লিখিত তিনটি বিহার ঘুরে দেখেন।

রামু সফরকালে রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন, সেনাবাহিনী প্রধান ইকবাল করিম ভুইয়া, চট্টগ্রামের জিওসি মেজর জেনারেল সাব্বির আহমদ, রামু-কক্সবাজার আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার জেলা প্রশাসক রুহুল আমিন, কক্সবাজার জেলা পরিষদ প্রশাসক মোস্তাক আহমদ, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ হোসেন প্রমুখ।

পর্যটন উপজেলা রামুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে স্বাগত জানাতে সড়কের পাশে অবস্থান নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিকদলের নেতাকর্মীসহ হাজারও জনতা। এ সময় সড়কের দুই পাশে শোভা পায় রঙবেরঙয়ের ফেষ্টুন ও ব্যানার।

রামুর বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে বেলা ১টার দিকে রাষ্ট্রপতি অ্যাডভোকেট মো. আবদুল হামিদ হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

উল্লেখ্য, আগের দিন ৯ মার্চ দুপুরে রাষ্ট্রপতি হেলিকপ্টারযোগে টেকনাফ উপজেলার প্রবাল দ্বীপ সেন্টমার্টিন যান। সেখান থেকে ফিরে ইনানীতে রাত্রিযাপন করেন এবং গতকাল (১০ মার্চ) সকাল ১১টায় রামুর উদ্দেশ্যে রওনা হন।

advertisement

Posted ১২:০৩ | সোমবার, ১০ মার্চ ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com