বুধবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

রাতে খালেদার সঙ্গে সুপ্রিম কোর্ট বারের নবনির্বাচিতদের বৈঠক

  |   রবিবার, ০৯ এপ্রিল ২০১৭ | প্রিন্ট

রাতে খালেদার সঙ্গে সুপ্রিম কোর্ট বারের নবনির্বাচিতদের বৈঠক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতারা। রোববার রাত ৯টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

গত ২২ ও ২৩ মার্চ অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সম্পাদকসহ বিএনপিপন্থীরা নিরঙ্কুশ বিজয় লাভ করেন। নির্বাচনে ১৪টি পদের মধ্যে সভাপতি-সম্পাদকসহ আটটি পদে জয়লাভ করে বিএনপিপন্থীরা। অন্যদিকে আওয়ামীপন্থীরা একটি সহসভাপতিসহ ছয়টি পদে জয়লাভ করেন।

বিএনপিপন্থী নীল প্যানেল থেকে সভাপতি পদে জয়নুল আবেদীন, সম্পাদক পদে এ এম মাহবুব উদ্দিন খোকন, সহসভাপতি পদে উম্মে কুলসুম রেখা, সহসম্পাদক পদে শামীমা সুলতানা (দীপ্তি) জয়ী হন। এছাড়া সদস্য পদে জয়ী হন শেখ তাহসিন আলী, আয়েশা আক্তার, মৌসুমী আক্তার, মোহাম্মদ হাসিবুর রহমান।

অন্যদিকে, আওয়ামীপন্থী সাদা প্যানেল থেকে সহসভাপতি পদে অজি উল্ল্যাহ, সহসম্পাদক পদে শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে রফিকুল ইসলাম হিরু, সদস্যপদে এ বি এম নূরে আলম উজ্জ্বল, হাবিবুর রহমান হাবিব ও কুমার দেবুল দে জয়ী হন।

নির্বাচনে মোট পাঁচ হাজার ৮১ ভোটারের মধ্যে তিন হাজার ৯২৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

advertisement

Posted ০৭:২৩ | রবিবার, ০৯ এপ্রিল ২০১৭

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com